মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের অফিস দখল
এম এম জাকীর হুসাইন 
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের অফিস দখল
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের অফিস দখল করে বিএনপি’র দলীয় কার্যক্রম চালানোর অভিযোগে স্থানীয় বিএনপি নেতা বায়েজিদ মোল্লাকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্থানীয় বিএনপি নেতা বায়েজিদ মোল্লা ও মোহাম্মদ মোল্লা মুক্তিযোদ্ধাদের অফিসের তালা ভেঙে ভেতরে থাকা আসবাবপত্র সরিয়ে ফেলেন। এরপর সেখানে দলীয় ব্যানার, পোস্টার ও পতাকা টানিয়ে বিএনপি’র কার্যালয় হিসেবে কার্যক্রম শুরু করেন।
এ ঘটনার পর মুক্তিযোদ্ধা মো. জাফরুজ্জামান, ছবর আলী, আবুল বাশার ও কুব্বত আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেন, এটি শুধু একটি অফিস নয় এটি মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাসের অংশ। মুক্তিযোদ্ধাদের অফিস দখল মানে মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করা। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে মুক্তিযোদ্ধা অফিসটি দখলমুক্ত করুক।
মুক্তিযোদ্ধারা জানান, ২০০৮ সালের নভেম্বরের আগে ভবনটি ছিল কোদালিয়া ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত গুদামঘর। তাদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারক নং ৮২৮/২০০৮ এর মাধ্যমে ভবনটি মুক্তিযোদ্ধা অফিস হিসেবে ব্যবহারের অনুমতি দেন। এরপর তারা নিজস্ব অর্থায়নে ভবনটি সংস্কার করে সেখানে নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছিলেন।
অভিযুক্ত বিএনপি নেতা বায়েজিদ মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমাদের পুরনো অফিস। আমার দাদা মরহুম আব্দুর রাজ্জাক মোল্লা চেয়ারম্যান থাকাকালে এখানেই বিএনপির দলীয় কার্যক্রম চলত। পরে কিছু  মুক্তিযোদ্ধা জায়গাটি দখল করে নেয়। আমরা শুধু আমাদের পুরনো অফিস পুনরুদ্ধার করেছি।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তাদের সম্মান এবং অবদান যথাযথ সম্মানের সঙ্গে রাখতে প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মোল্লাহাট উপজেলা বিএনপি প্রায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছিল। অথচ দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অফিস দখলের অভিযোগ নানা ধরনের বিতর্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, একদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অন্যদিকে তাদের অফিস দখল করা বিষয়টি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার