মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন। 
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন। 

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোয়ানটিটি নয়, বরং কোয়ালিটিই মূখ্য লক্ষ্য হওয়া উচিত। একটি শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী পাস করল তা নিয়ে না ভেবে, কতজন মানসম্মত শিক্ষার্থী বের হলো তার উপর নির্ভর করে ওই এলাকার সম্মান এবং উন্নয়ন।শুক্রবার(০৭ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌর অডিটরিয়ামে কলাপাড়া উপজেলাধীন বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা সরকার গঠন করতে পারলে আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। সেই সাথে সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে। বিএনপি’র দেয়া ৩১ দফাতে শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বিএনপি’র এ কেন্দ্রীয় নেতা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উন্নয়ন যা হয়েছে তার অধিকাংশই বিএনপি সরকারের মাধ্যমে হয়েছে। বেগম খালেদা জিয়া আপনাদের শতভাগ বেতনের ব্যাপারে কাজ করেছেন। নারী শিক্ষার প্রসার, উপবৃত্তি প্রদান এবং কর্মমুখী শিক্ষায় বিএনপি সর্বোচ্চ কাজ করেছেন। তিনি আরো বলেন, আগামীতে সুযোগ পেলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিক্তিতে সমাধানের লক্ষ্যে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ।
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দিন হাওলাদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন এবং নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বরের সঞ্চালনায় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফখরুল ইসলাম, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ লিটন, আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল,কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক(গনিত) মো.মাসুম বিল্লাহ এবং বানাতিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল আউয়াল প্রমুখ। এর আগে অডিটোরিয়ামে উপস্থিত দেড় হাজার শিক্ষকের মধ্যে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবনা সুপারিশ ও প্রশ্ন শোনেন অতিথিরা। উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেন অতিথিদের। এ সময় উপজেলা সকল শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমালায় পরিণত হয় পুরো অডিটোরিয়াম চত্বর।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৭/১১/২০২৫
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার