সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের অক্টোবর সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত
মো: সজিব
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫, ১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের অক্টোবর সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

 

ফেনী, ১৫ নভেম্বর ২০২৫: অক্টোবর সেবা মাস উপলক্ষে বিভিন্ন মানবিক ও সামাজিক সেবায় অসাধারণ অবদান রাখায় স্বীকৃতি হিসেবে ফেনী সেন্ট্রাল লিও ক্লাব আজ আয়োজন করে “অক্টোবর সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫”। মাসজুড়ে সফলভাবে সেবা কর্মসূচি পরিচালনা করা প্রোগ্রাম চেয়ারম্যান এবং লিও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আনন্দঘন পরিবেশে, যেখানে উপস্থিত ছিলেন ক্লাব নেতৃবৃন্দ এবং লায়নস ইন্টারন্যাশনালের সম্মানিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মহিনুর জাহান লাবনী এমজেএফ, অ্যাডভাইজর, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ওমর ফারুক ভূঁইয়া, রিজিওন চেয়ারপার্সন, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি২ বাংলাদেশ, লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, কো-অ্যাডভাইজর ও রিজিওন চেয়ারপার্সন, ৩১৫ বি২, লায়ন আব্দুল কাইয়ুম মজুমদার, লিও রাহাত আহমেদ, চাটার্ড প্রেসিডেন্ট, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব

এ বছর অক্টোবর মাসে ফেনী সেন্ট্রাল লিও ক্লাব মোট ১৭টি সেবা কর্মসূচি বাস্তবায়ন করে, যার মাধ্যমে ১,৩০০ এর অধিক মানুষ সরাসরি উপকৃত হন।
সেবা কার্যক্রমগুলোয় অন্তর্ভুক্ত ছিল: রক্তদান,ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ডেঙ্গু ও মানসিক স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, অসহায়দের খাদ্য সহায়তা, লুঙ্গি উপহার অন্যান্য সামাজিক সেবামূলক কার্যক্রম।

এই সব কার্যক্রমের প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে ছিলেন লিও তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মহিনুর জাহান লাবনী এমজেএফ বলেন “তরুণরা আজ সমাজ পরিবর্তনের সামনের সারিতে। অক্টোবর সেবা মাসে ফেনী সেন্ট্রাল লিও ক্লাব যে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে—তা প্রশংসনীয়। লিওদের এমন মানবিক উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

ক্লাব প্রেসিডেন্ট লিও এস জেড অপু বলেন,

“অক্টোবর সেবা মাস শুধুই একটি কর্মসূচি নয়—মানুষের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার। আমাদের সদস্যরা যেভাবে নিষ্ঠার সাথে পুরো মাসব্যাপী সেবা দিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সামনে আরও বড় আকারে সেবা কার্যক্রম নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠান শেষে অক্টোবর মাসে অনুষ্ঠিত সকল কার্যক্রমের প্রোগ্রাম চেয়ারম্যান ও সেরা লিওদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এই সম্মান লিও সদস্যদের আরও উৎসাহিত করবে সমাজসেবায় সক্রিয় থাকতে।

অক্টোবর সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের মানবিক সেবার ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে। ক্লাব ভবিষ্যতেও সমাজকল্যাণ, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা ও যুব নেতৃত্ব বিকাশে কার্যক্রম চালিয়ে যাবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার