|
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা বিএনপি’র উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এম এম জাকীর হুসাইন
|
|
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড তুলে ধরে হাদির উপর হামলা কেন-প্রশাসন জবাব দে এমন শ্লোগান দিতে থাকে।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মেজবাহ উদ্দিন সরদার বলেন, গতকাল ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মোল্লা তরিকুল ইসলাম রাসেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, শ্রমিক দলের সভাপতি জাহিদ মোল্লা, কৃষক দলের সাধারণ সম্পাদক কালিম মুন্সী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা ও তরিকুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, কেআর কলেজ ছাত্রদলের সভাপতি ইরান মোল্লাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এ আক্রমণ গণতন্ত্রের জন্য হুমকি।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
|
