শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
উপজেলা পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অবিস্মরণীয় সাফল্য
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উপজেলা পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অবিস্মরণীয় সাফল্য
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে অসামান্য সাফল্য অর্জন করেছে রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। শিক্ষা, সহশিক্ষা কার্যক্রম, রোভার ও বিএনসিসি—প্রায় সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। একই সঙ্গে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কলেজটির অধ্যক্ষ মো. নুরুল আমিন। তাঁর দক্ষ নেতৃত্ব ও শিক্ষা ব্যবস্থাপনায় কলেজটি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আক্তার হোসেন আবির। শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা ও পাঠদানের দক্ষতা এই স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।
শিক্ষার্থী পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুবাহ নুর। তার মেধা, শৃঙ্খলা ও শিক্ষাগত কৃতিত্বের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
রোভার স্কাউট কার্যক্রমেও প্রতিষ্ঠানটির সাফল্য উল্লেখযোগ্য। শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবদুল মতিন। পাশাপাশি শ্রেষ্ঠ রোভার গ্রুপ এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ রোভার গ্রুপ ও মো. ফাহাদ হোসেন ইমন।
এদিকে বিএনসিসি কার্যক্রমে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন জনাব আজিজুর রহমান বুলবুল এবং শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ প্লাটুন।
এই সাফল্যে কলেজ প্রশাসন কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, রায়পুর, লক্ষ্মীপুরের প্রতি। পাশাপাশি শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
01637654471
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান