শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন/
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন/
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অবাধ সুষ্ঠ হয় এবং আল্লাহ যদি নারাজ না হয় তবে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এ সময় তিনি বলেন, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল ছিলো একটি আওয়ামীলীগ ও একটি বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারবেনা, কারন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার। বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে উন্নয়ন করা সহজ হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন। শুক্রবার(১৬ জানুয়ারি) দুপুর বারোটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০০৪ সালের ১০ ডিসেম্বেবর বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোন বিকল্প নেই। উন্নয়নের অগ্রযাত্রা শুরু কিন্তু বিএনপি করে গিয়েছিলো। আবারও বিএনপি ক্ষমতায় আসলে কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোড মডেল তৈরী হবে।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সাবেক ইংরেজি শিক্ষক ও সূধী লুফ্রু মং এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সহ সভাপতি জাহাঙ্গীর তালুকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, নজীর মিয়াসহ কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, কলাপাড়া প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব এবং মহিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৬/০১/২০২৬
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান