শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।।  কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড।। গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার কাশিয়ানী থানার ইনচার্জ  মাহফুজুর রহমান  কলাপাড়ায় দূধর্ষ চুরি।।  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি।।  বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা/ এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর। 
লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর বিশেষ অভিযানে লক্ষ্মীপুরের রামগতি থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি মিলন মাঝি (৪২)কে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায় গতকাল সোমবার দুপুর ২টার দিকে ফেনী জেলার সদর থানাধীন লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‌্যাব-৭, সিপিসি-১, ফেনীর যৌথ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ধর্ষণ মামলার পলাতক আসামি মিলন মাঝিকে গ্রেফতার করা সম্ভব হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছায়া তদন্তে জানা যায়, ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল অভিযুক্ত মিলন মাঝি। এর ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর রমিজ ইউনিয়নের চর গোসাই গ্রামের দাই বাড়িতে ভুক্তভোগীর স্বামীর বসতঘরে ঘটনাটি ঘটে। ওই সময় ভুক্তভোগী রান্নার কাজ করছিলেন এবং ঘরে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানিয়ে নিজেই বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে তাকে ফেনী সদর এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মিলন মাঝি একই গ্রামের মৃত অদু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
01637654471
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।।    কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড।।   গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার কাশিয়ানী থানার ইনচার্জ  মাহফুজুর রহমান    কলাপাড়ায় দূধর্ষ চুরি।।    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার   মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন   অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি।।    বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা/   এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর।    কলাপাড়ায় উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু।    পটুয়াখালীর বাউফল চন্দ্রদ্বীপে বিএনপি ও জামাতের মুখোমুখি মিছিলের সংঘর্ষে আহত ২০ জন।   ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন।।   ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন।    জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন/   পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নিহত এক, আহত ১০/   গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন   মোল্লাহাটে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।   মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান।   মোল্লাহাটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।