সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।। ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান  নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সম্মিলিত দায়িত্ব কলাপাড়ায় নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার।। মে' দিবস: উৎসবের আড়ালে শ্রমিকের বাস্তবতা যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও স্লোগানে কলাপাড়ায় অবস্থান কর্মসূচি।। সাংবাদিকতায় বিশেষ অবদানে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম আওলাদ হোসেন
সাংবাদিকতায় বিশেষ অবদানে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম আওলাদ হোসেন
বিশেষ প্রতিনিধি: 
প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিকতায় বিশেষ অবদানে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম আওলাদ হোসেন
বিশেষ প্রতিনিধি:
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান এস. এম. আওলাদ হোসেন। দেশের গণমাধ্যম ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
২৫ এপ্রিল ২০২৬, শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সেন্ট্রাল কচিকাঁচা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনের তারকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এস. এম. আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় সম্পাদনা পরিষদে দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে তিনি দৈনিক নতুন কাগজ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী প্রতিবেদন এবং সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে তিনি ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা, ‘নন্দন ফাউন্ডেশন’-এর উপদেষ্টা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাশপুর গ্রামের মনির উদ্দিন পাটোয়ারী বাড়িতে তার জন্ম। তিনি মরহুম নজির আহমদ পাটোয়ারী ও মরহুমা মোবাশ্বেরা বেগমের কনিষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষিকা নাছিমা আক্তার এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এ সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস. এম. আওলাদ হোসেন বলেন, “এই পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা। আমি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতা চালিয়ে যেতে চাই। ভবিষ্যতেও সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল মনে করছেন, তার এই অর্জন লক্ষ্মীপুর জেলার জন্য গৌরবের এবং তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয় উদাহরণ।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান    নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সম্মিলিত দায়িত্ব   কলাপাড়ায় নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার।।   মে’ দিবস: উৎসবের আড়ালে শ্রমিকের বাস্তবতা   যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও স্লোগানে কলাপাড়ায় অবস্থান কর্মসূচি।।   সাংবাদিকতায় বিশেষ অবদানে স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম আওলাদ হোসেন   এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল।    কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন।    এম এ খালেক কলেজের গভর্নিং বডিতে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন দিল জাতীয় বিশ্ববিদ্যালয়   নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন   ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন   কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা    ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন।।   লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ   কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা দেয়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা।