মঙ্গলবার ● ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।  কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।। সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।
মোয়াজ্জেম হোসেন 
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।
প্রতিনিধি(কলাপাড়া)পটুয়াখালী। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এসেছে মৃত ইরাবতী (Irrawaddy) প্রজাতির ডলফিন। রোববার (১২ জুলাই) বিকেলে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় ডলফিনটির মরদেহ ভেসে আসে। এটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। এর চামড়া উঠে গেছে পুরোপুরি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্য জলিলুর রহমান প্রথমে ডলফিনটি দেখে অন্যদের খবর দিলে স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে গিয়ে এটিকে উদ্ধার করে। পরবর্তীতে বনবিভাগের সহযোগিতায় মাটিচাপা দেয়ার ব্যবস্থা করে। সংগঠনটি জানায় এরআগে গত ২৯ জুন সৈকতে ৫৮ ফুট লম্বা অর্ধগলিত তিমি ভেসে এসেছে। এটি নিয়ে অনেকটা আতঙ্কিত পরিবেশকর্মীরা।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও নিয়মিত এমন ঘটনা ঘটছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান এ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কার্যকর গবেষণা পরিচালনা করুক।
তিনি আরও বলেন, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) উপকূলীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। “ডলফিন রক্ষা মানেই আমাদের উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কে এম. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। মৃত ডলফিনটি যথাযথভাবে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যের সমস্যা সৃষ্টি না হয়।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।