বুধবার ● ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
কলাপাড়ায় ২৫০ জন কার্ডধারী পেলেন সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান যাই হই না কেন, আমারা সবাই বাংলাদেশী...এবিএম মোশাররফ হোসেন এমপি।  আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে কলাপাড়া বিএনপির শান্তি সমাবেশ।।  কলাপাড়ায় বিএনপির নাগরিক সমাবেশের প্রস্তুতি সভা। কলাপাড়া মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।। প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা। দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা।।  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান। 
আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে কলাপাড়া বিএনপির শান্তি সমাবেশ।। 
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে কলাপাড়া বিএনপির শান্তি সমাবেশ।। 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি মহিপুর থানা বিএনপি এবং কুয়াকাটা পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক(পদ স্থগিত) এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মিজানুর রহমান টুটু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহ সভাপতি ইমরান বিশ্বাস, গাজী সুলতান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক(পদ স্থগিত) মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার এবং কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। এর আগে সকাল থেকে কলাপাড়া পৌরসভা মাঠে উপজেলা এর পৌরসভার নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল জড়ো হয়। পরে একত্রিত হয়ে বিশাল মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, গত ১৫ বছরে আমার কলাপাড়ার বাসায় অন্তত ১৫ বার হামলা করা হয়েছে। মিছিলি-মিটিং এমনকি দলীয় অফিসেও বসতে পারি নাই। এখন একই মহল্লায় আপনাদের সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র বসবাস করছেন। একদিনও আমরা কিংবা দলের নেতাকর্মীরা কোন ধরনের হুমকি পর্যন্ত দেয়নি।তিনি আরও বলেন, একটি দলের সভানেত্রী সাধারণ নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছে। শেখ হাসিনা পরিবারের একটা লোকও ধরা পড়েনি। আর আপনারা যারা এখনো পালিয়ে, রাতের আধারে কিংবা দিনে স্বপ্ন দেখেন নেত্রী ফিরে আসবে; তারা বোকা স্বর্গে বাস করছেন। কেউ যদি কলাপাড়ার কোন সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি করে, বিএনপি আইনের মাধ্যমে তাদের দমন করবে।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  কলাপাড়ায় ২৫০ জন কার্ডধারী পেলেন সাশ্রয়ী মূল্যে ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।।   হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান যাই হই না কেন, আমারা সবাই বাংলাদেশী…এবিএম মোশাররফ হোসেন এমপি।    আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে কলাপাড়া বিএনপির শান্তি সমাবেশ।।    কলাপাড়ায় বিএনপির নাগরিক সমাবেশের প্রস্তুতি সভা।   কলাপাড়া মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।।   প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা।   দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা।।    ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।