শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ না নিলে অন্য পণ্য বিক্রি করেন না পরিবেশকেরা। ২০ টাকা কেজিতেও পেঁয়াজ নিতে আগ্রহ নেই।
টিসিবি দিচ্ছে পচনধরা পেঁয়াজ!
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২১, ১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টিসিবি দিচ্ছে পচনধরা পেঁয়াজ!

সময় নিউজ বিডিঃ  টিসিবির পেঁয়াজে পচন ধরেছে। অপেক্ষাকৃত ভালো পেঁয়াজ বাছাই করে তা অন্য পণ্যের সঙ্গে বিক্রি করছেন পরিবেশকেরা। গতকাল বিকেলে রাজধানীর বেগুনবাড়ী এলাকায়

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজের প্রতি কেজি দর মাত্র ২০ টাকা। এত কম দামেও টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের আগ্রহ নেই। কারণ, পেঁয়াজগুলোতে পচন ধরেছে। অন্যদিকে বাজারে দাম বেশ কমে গেছে।

টিসিবির পরিবেশকেরা এখন নতুন কৌশল নিয়েছেন। ক্রেতাদের ভোজ্যতেল ও ডালের সঙ্গে পেঁয়াজ কিনতে বাধ্য করছেন। রাজধানীর বেগুনবাড়িতে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে দেখা যায়, ট্রাকে করে বোতলজাত সয়াবিন তেল, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবির পরিবেশক প্যারাডাইস এন্টারপ্রাইজ। ক্রেতার কোনো ভিড় নেই। মাঝে মাঝে দু–একজন গেলে পেঁয়াজ কেনার শর্ত দেওয়া হয়। তা শুনে বেশির ভাগ ক্রেতাই ফিরে যান। কেউ কেউ অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজের পরিমাণ কম দেওয়ারও অনুরোধ করেন।

ক্রেতাদের একজন রহিমা খাতুন বলেন, ‘এক কেজি ডালের সঙ্গে আড়াই কেজি পেঁয়াজ গছিয়ে দেওয়া হয়েছে। বাজারের চেয়ে টিসিবির পেঁয়াজের দাম কম। তবে পেঁয়াজ অনেকাংশে পচা।

টিসিবির ট্রাকে মাঝারি দানার এক কেজি ডালের দাম ৫০ টাকা, যা বাজারের চেয়ে ৩০ টাকা কম। পাঁচ লিটারের এক বোতল তেলের দাম ৪০০ টাকা। এ ক্ষেত্রে ক্রেতার সাশ্রয় দেড় শ টাকার মতো। তবে ডালের সঙ্গে আড়াই কেজির পাশাপাশি তেলের সঙ্গে কমপক্ষে পাঁচ কেজি পেঁয়াজ গছিয়ে দেন পরিবেশকেরা।

টিসিবির পরিবেশক প্যারাডাইস এন্টারপ্রাইজের মালিক শরিফুজ্জামান খান বলেন, ক্রেতাদের কেউ পেঁয়াজ নিতে চায় না। অথচ টিসিবি পেঁয়াজই বেশি দিচ্ছে।

পচনধরা পেঁয়াজ গছিয়ে দিচ্ছে টিসিবি

নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ না নিলে অন্য পণ্য বিক্রি করেন না পরিবেশকেরা। ২০ টাকা কেজিতেও পেঁয়াজ নিতে আগ্রহ নেই।

টিসিবির পেঁয়াজে পচন ধরেছে। অপেক্ষাকৃত ভালো পেঁয়াজ বাছাই করে তা অন্য পণ্যের সঙ্গে বিক্রি করছেন পরিবেশকেরা। গতকাল বিকেলে রাজধানীর বেগুনবাড়ী এলাকায়

টিসিবির পেঁয়াজে পচন ধরেছে। অপেক্ষাকৃত ভালো পেঁয়াজ বাছাই করে তা অন্য পণ্যের সঙ্গে বিক্রি করছেন পরিবেশকেরা। গতকাল বিকেলে রাজধানীর বেগুনবাড়ী এলাকায়ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজের প্রতি কেজি দর মাত্র ২০ টাকা। এত কম দামেও টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের আগ্রহ নেই। কারণ, পেঁয়াজগুলোতে পচন ধরেছে। অন্যদিকে বাজারে দাম বেশ কমে গেছে।

টিসিবির পরিবেশকেরা এখন নতুন কৌশল নিয়েছেন। ক্রেতাদের ভোজ্যতেল ও ডালের সঙ্গে পেঁয়াজ কিনতে বাধ্য করছেন। রাজধানীর বেগুনবাড়িতে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে দেখা যায়, ট্রাকে করে বোতলজাত সয়াবিন তেল, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবির পরিবেশক প্যারাডাইস এন্টারপ্রাইজ। ক্রেতার কোনো ভিড় নেই। মাঝে মাঝে দু–একজন গেলে পেঁয়াজ কেনার শর্ত দেওয়া হয়। তা শুনে বেশির ভাগ ক্রেতাই ফিরে যান। কেউ কেউ অন্য পণ্যের সঙ্গে পেঁয়াজের পরিমাণ কম দেওয়ারও অনুরোধ করেন।

ক্রেতাদের একজন রহিমা খাতুন বলেন, ‘এক কেজি ডালের সঙ্গে আড়াই কেজি পেঁয়াজ গছিয়ে দেওয়া হয়েছে। বাজারের চেয়ে টিসিবির পেঁয়াজের দাম কম। তবে পেঁয়াজ অনেকাংশে পচা।’

টিসিবির ট্রাকে মাঝারি দানার এক কেজি ডালের দাম ৫০ টাকা, যা বাজারের চেয়ে ৩০ টাকা কম। পাঁচ লিটারের এক বোতল তেলের দাম ৪০০ টাকা। এ ক্ষেত্রে ক্রেতার সাশ্রয় দেড় শ টাকার মতো। তবে ডালের সঙ্গে আড়াই কেজির পাশাপাশি তেলের সঙ্গে কমপক্ষে পাঁচ কেজি পেঁয়াজ গছিয়ে দেন পরিবেশকেরা।

টিসিবির পরিবেশক প্যারাডাইস এন্টারপ্রাইজের মালিক শরিফুজ্জামান খান বলেন, ক্রেতাদের কেউ পেঁয়াজ নিতে চায় না। অথচ টিসিবি পেঁয়াজই বেশি দিচ্ছে।

শরিফুজ্জামান খান ছাড়াও টিসিবির ১৫ জন পরিবেশকের সঙ্গে গতকাল যোগাযোগ করা হলে তাঁরা প্রায় সবাই দাবি করেন, টিসিবি যে বিদেশি পেঁয়াজ দিচ্ছে, বাজারে তার চাহিদা নেই। পচন ধরার পাশাপাশি পেঁয়াজে চারা গজিয়েছে।

ভারত গত সেপ্টেম্বরে রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাজার সামাল দিতে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। গত অক্টোবর–নভেম্বরে টিবিসির পেঁয়াজ কিনতে ট্রাকের সামনে দীর্ঘ লাইন ছিল। দেশে মৌসুম শুরু হওয়া এবং ভারত গত ১ জানুয়ারি থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাজারে পেঁয়াজের দাম একেবারেই কমে গেছে।

Share Button

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান