রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
অবিশ্বাস্য ঘটনা, দুধ দিচ্ছে মাত্র ৭ মাস বয়সী গরুর বাছুর!
বিল্লাল হোসেনঃ- কলাপাড়া
প্রকাশ: ১৫ জুন, ২০২১, ৭:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবিশ্বাস্য ঘটনা, দুধ দিচ্ছে মাত্র ৭ মাস বয়সী গরুর বাছুর!

সময় নিউজ বিডিঃ-  পটুয়াখালীর কলাপাড়ায় ঘটে গেছে একটি অবিশ্বাস্য ঘটনা। একটি গরুর বাছুরের বয়স মাত্র ৭ মাস। এখনো পান করছে মায়ের দুধ।

কিন্তু অলৌকিকভাবে সেই বাছুরই প্রতিদিন দিচ্ছে প্রায় ৪ লিটার দুধ। অবিশ্বাস্য হলেও ব্যতিক্রমী এ ঘটনায় কৌতূহলের সৃষ্টি করেছে মানুষের মনে। প্রতিদিন কৌতূহল নিয়ে সিন্দি প্রজাতির এ বাছুরটিকে এক নজর দেখতে প্রতিদিন কৃষকের বাড়িতে ভিড় করছে অসংখ্য মানুষ। অনেকেই আল্লাহর নেয়ামত বলে বাছুরটিকে আখ্যায়িত করছেন। তবে হরমোন জনিত কারণে এমন বিরল ঘটনা ঘটতে পারে বলে ধারণা প্রাণী সম্পদ বিভাগের।

টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের খামারী মো: নুরুল ইসলাম হাওলাদার প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে গরু পালন করছেন। এলাকার ছোট খামারী হিসেবে তার পরিচিতি রয়েছে। দুইটি দেশি গরু নিয়ে পালন শুরু করলেও বর্তমানে তার খামারে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির অন্তত ১৩টি গরু। ১০ মাস আগে সিন্দি জাতের একটি গাভীন বাছুর জন্ম নেয় তার খামারে। ৫ মাস বয়সে গাভীন বাছুরের শরীর অস্বাভাবিক আকার দেখতে পান নুরুল ইসলামের স্ত্রী ফুলবানু। পরে বাছুরটি দুধ দেয়ায় অবাক হয়ে যান তিনি।প্রথমে চমকে গেলেও এর পর থেকে প্রতিদিনই প্রায় ৪ লিটার দুধ দিচ্ছে বাছুরটি। বর্তমানে বাছুরটি সকালে দুই লিটার এবং বিকেলে প্রায় ২ লিটার করে দুধ দিচ্ছে। আর এ দুধ বিক্রির পাশাপাশি পান করছেন পরিবারের সদস্যরাও । মাঝে মধ্যে এলাকার মানুষের মাঝেও বিনামূল্যে বিলিয়ে দিচ্ছেন বলেও জানান ফুলবানু।

পায়রা বন্দর থেকে আসা মেরিন ইঞ্জিনিয়ার হুমায়ূন কবির এ প্রতিবেদককে বলেন, বিষয়টি শুনে প্রথমে গুজব মনে করেছিলাম। পরে এখানে এসে নিজ চোখে দেখে মনে হলো আল্লাহ চাইলে সব কিছুই পারেন।

খামারি নুরুল ইসলাম হাওলাদার গণমাধ্যমকে বলেন, এক যুগ ধরে গরু পালন করে আসছি। আমার কোনো ছেলে সন্তান নেই, তিন মেয়ে। খামারের গরুর দুধ বিক্রি করেই আমার উপার্জন। দিন-রাত এ খামারে ওদের পরিচর্যা করতে ঘাম ঝরাই। এ রকম ঘটনা আমার জীবনে অবিশ্বাস্য ও অলৌকিক।’

কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, সাধারণত: গর্ভবতী হওয়ার পরেই গরু দুধ দিয়ে থাকে, এটাই স্বাভাবিক। এ ঘটনা আমি শুনেছি, এখনো চোখে দেখিনি। এটা হরমোনজনিত কারণে হয়ে থাকতে পারে। তবে এটি একটি বিরল ঘটনা। বাছুরটির খোঁজ নিতে খামারির বাড়িতে যাবেন বলেও তিনি জানান।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার