মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/ গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু! পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর
শহীদ মিনার ঘিরে ৬ স্তরের নিরাপত্তা, ব্যাগ নিতে মানা
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শহীদ মিনার ঘিরে ৬ স্তরের নিরাপত্তা, ব্যাগ নিতে মানা

সময় নিউজ বিডিঃ- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে থাকবে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেউ কোনো ব্যাগ বহন করতে পারবেন না, মোবাইল ফোনও সাবধানে রাখতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। 

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখার পর ঢাকার পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরাসরি শহীদ মিনারে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন কি-না তা এখনও নিশ্চিত না। তবে আমরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তারা আসবেন, সেটা ধরে নিয়েই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

শহীদ মিনারের চার দিকের রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, চেকপোস্টের বাইরের এবং ভেতরের এলাকায় সিসি ক্যামেরা থাকবে।

র‍্যাব, ডিবি, সোয়াট, বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশির পাশাপাশি পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকেও বিশেষ তল্লাশি করা হবে বলে জানান শফিকুল ইসলাম।

বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আলাদাভাবে শহীদ মিনারে আনা হবে বলে তিনি জানান।

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথ ঠিক করে দিয়েছে ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’।

করোনাভাইরাস মহামারির কারণে এবারও শ্রদ্ধা নিবেদনের জন্য লোকসমাগম সীমিত রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জনসাধারণকে পলাশী মোড় দিয়ে সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হলের পাশের রাস্তা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে হবে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর এবং পেছনের রাস্তা দিয়ে চানখাঁরপুল হয়ে বের হওয়া যাবে।

এ বছরও করোনাভাইরাস মহামারির কারণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন একসঙ্গে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এসময় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট   ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, এক ব্যক্তির কারাদণ্ড   ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ