সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
হাড় কাঁপানো শীত!
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাড় কাঁপানো শীত!

সময় নিউজ বিডিঃ  বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশের কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে না। এরপরও অনুভূত হচ্ছে বেজায় শীত। বইছে শীতল সমীরণ। যা হাড় কাঁপিয়ে যাচ্ছে।এরমধ্যে আবার বুধবার দেশের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হয়েছে। ফলে শীতের অনুভূতি বেড়েছে আরও। পাশাপাশি বেড়েছে কুয়াশার প্রকোপ। রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় দিনেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাচ্ছে।

আর সন্ধ্যায় এর ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে দিনেও ঘন কুয়াশার দেখা মিলছে। অদূরের মানুষজন, বস্তু বা যানবাহন দেখা যাচ্ছে না।

দুর্ঘটনা এড়াতে ঢাকার বাইরে দিনেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা মোকাবিলা করছে নৌযান। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদদের মতে, সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে এবং ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

এছাড়া ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে তা মাঝারি আকারের এবং এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ। বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে দেশে শৈত্যপ্রবাহ চলছে না। তাহলে এ হাড় কাঁপানো শীত কেন?

 

এ প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চার কারণে এমনটি ঘটছে। এগুলো হচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যের কম কিরণকাল, কুয়াশার প্রকোপ এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার কম পার্থক্য। বৃষ্টিপাত এ পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে।

তিনি আরও বলেন, লঘুচাপ পরিস্থিতির কারণে আকাশ মেঘাচ্ছন্ন। মেঘে ঢাকা আকাশ সূর্যের কিরণ ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। দ্বিপ্রহর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে সূর্য কিরণ দিতে পারেনি। আবার দুপুরের পর সূর্য যেন হঠাৎ করে চলে গেছে পাটের দিকে। ফলে ধরণী উষ্ণ হতে পারেনি।

আর এতে বাড়তে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বড় হতে পারেনি। সূর্যের কিরণের অভাবে কুয়াশার প্রকোপও তেমনটা কাটতে পারেনি। সব কারণ মিলে শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। যদিও কোথাও শৈত্যপ্রবাহ পরিস্থিতি নেই।

এ বিশেষজ্ঞ আরও বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে লঘুচাপের দিকে ধাবিত হচ্ছে। এতে (পশ্চিমা লঘুচাপ) বৃষ্টি হচ্ছে।

বাংলাদেশে ঢাকা, গোপালগঞ্জ, নিকলি ও কুমিল্লায় বুধবার সামান্য বৃষ্টি হয়। আবহাওয়াবিদদের মতে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রির কম হলেই শীতের অনুভূতি বাড়তে থাকে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখানে পার্থক্য ১৪ ডিগ্রির বেশি। আবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। পার্থক্য ১২.৭ ডিগ্রি। কিন্তু সর্বনিম্ন ১৬.৫ আর সর্বোচ্চ ২২.৫ ডিগ্রি। পার্থক্য ৬ ডিগ্রি। এভাবে যেসব এলাকায় পার্থক্য কমে আসে সেখানেই শীতের প্রকোপ বেশি মনে হচ্ছে।

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৯ ঘণ্টা বন্ধ ছিল ফেরি : লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ ছিল মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল।

পদ্মায় নৌযান চলাচলের পথে মঙ্গলবার রাত ১২টা থেকে ঘন কুয়াশা বাড়তে থাকলে এক ফুট অদূরে বয়া ও বিকন বাতির সিগন্যাল দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।