মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদের তিন সন্তানসহ স্ত্রী নিজ বাসায় অবরুদ্ধ।
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদের তিন সন্তানসহ স্ত্রী নিজ বাসায় অবরুদ্ধ।

সময় নিউজ বিডিঃ  গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার প্রয়াত মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদের তিন সন্তানসহ স্ত্রী নিজ বাসায় অবরুদ্ধ মর্মে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়ায় এতিম পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন প্রয়াত শহীদের স্ত্রী।মঙ্গলবার রাতে শহীদের স্ত্রী শাহীন সুলতানা সুইটি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। গত কয়েক দিন ধরে এ বিষয়ে মিডিয়াপাড়ায় নানা গুঞ্জন চলে আসছিল।

 

সুইটি জানান, তার স্বামী শহীদুল্লাহ শহীদ শ্রীপুর পৌরসভায় মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে দুবার নির্বাচন করলেও শেষবার নির্বাচনের মাঝপথে মারা যান।  এতে নির্বাচন স্থগিত হওয়ার পর পুনরায় তফসিল হয়ে নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনে শহীদের ভাই শাহ আলম ধানের শীষের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।

সুইটি জানান, তার স্বামীর যাবতীয় চিকিৎসা স্বামীর ভাই শাহ আলম, মোস্তফা কামাল ও শহীদের ভগ্নিপতি হারুনর রশিদ সম্পন্ন করেন।  স্বামীর চিকিৎসার কথা বলে চেকের মাধ্যমে ২০ লাখ ও নগদ ৫ লাখসহ ২৫ লাখ টাকা নেন তারা। কিন্তু চিকিৎসার বিষয়ে সুইটিকে আড়ালে রাখেন ওই তিনজন। পরবর্তী সময় স্বামীর মৃত্যু নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হলেও সুইটিকে বাসা থেকে বের হতে নিষেধ করেন ওই তিন ব্যক্তি।

একপর্যায়ে ২৬ জানুয়ারি রাতে শাহ আলম সুইটির বাসার চারদিকে তালা লাগিয়ে দেন।  সকালবেলা একটি পকেট গেট খোলা থাকায় সুইটি বাইরে এসে দেখেন সাতটি গেটে তালা লাগানো।  নিরাপত্তাকর্মীর কাছ থেকে সুইটি জানতে পারেন শাহ আলম তালা মেরে চাবি নিয়ে গেছেন। পরবর্তী সময় শাহ আলম শহীদের বাসায় অবস্থানরত শহীদের স্ত্রী ও সন্তানদের নজরবন্দি করতে সিসি টিভির নিয়ন্ত্রণও নিয়ে নেন।

সুইটি জানান, তার স্বামীর মৃত্যুর পর শাহ আলম গং তার স্বামীর সব ব্যবসাপ্রতিষ্ঠান জোর করে দখল করেন।  সব উপার্জন বন্ধ ও নজরবন্দি থাকায় সুইটি তিন সন্তানসহ নিজ বাসায় আটকা পড়েন। পারিবারিকভাবে এ ঘটনার কারণ জানতে ব্যর্থ হয়ে সুইট স্বাক্ষরিত একটি সাধারণ ডায়েরি তার বাবা শেখ আবদুর রাজ্জাকের মাধ্যমে ৩০ জানুয়ারি  শ্রীপুর মডেল থানায় পাঠান। ওই রাতেই শ্রীপুর থানার এসআই সুমন সুইটির বাসায় আসেন এবং ঘটনা তদন্ত করেন।

পর দিন ৩১ জানুয়ারি সুইটির বাবা শেখ আবদুর রাজ্জাক শ্রীপুর থানার ওসির সঙ্গে দেখা করলে ওসি শাহ আলম গং এসেছিল বলে জানিয়ে বিষয়টি আপস করবেন বলে রাজ্জাককে জানান।

এদিকে সুইটি যেন বাইরে যোগাযোগ করতে না পারে, সে জন্য সোমবার রাতে শাহ আলম গং সুইটির বাসার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সুইটির দাবি, শাহ আলম গং তাকে ও তার তিন সন্তানকে তার স্বামীর কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করার জন্য যে কোনো সময় হত্যা করতে পারেন। অথবা তাদের আত্মহত্যা করতে বাধ্য করতে পারেন।

বর্তমানে সুইটি তিন সন্তানসহ চরম নিরাপত্তাহীনতায় আছেন দাবি করে সরকারের নিকট নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

শ্রীপুর থানার ওসি ইমাম হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।  তবে পুলিশ সুইটির বাসায় যায়নি, আসামিদের বাসায় গেছেন বলে জানান। সুইটি সন্তানসহ অবরুদ্ধ কিনা তিনি জানেন না।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই সুমন জানান, একটি জিডির আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি শহীদের বাসায় গেছেন।  সুইটির সঙ্গে কথা বলেছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার