শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
এমএম কলেজের ২ শিক্ষার্থীর বাড়ি ফেরা হলো না
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এমএম কলেজের ২ শিক্ষার্থীর বাড়ি ফেরা হলো না

সময় নিউজ বিডিঃ  যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে উপচেপড়া ভিড়। আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে শয্যার পাশে স্বজন, বন্ধু শিক্ষকরা। এদের একজন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের মাস্টার্স অর্থনীতি বিভাগের ছাত্র শরিফুল ইসলাম। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তাকে সান্ত্বনা দিচ্ছেন অন্যরা।

 

শরিফুল জানালেন বুধবার বিকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তার বন্ধু মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। আর চাচাতো ভাই শিমুল হোসেন হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বারোবাজার ট্র্যাজেডিত নিহত ১০ জনের মধ্যে সরকারি এমএম কলেজের দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন– রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্সের শিক্ষার্থী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের ইসাহাক মণ্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান ও এমএম কলেজের অনার্সের শিক্ষার্থী  চুয়াডাঙ্গার দিঙে গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা খাতুন (২৬)।

বারোবাজারে বাস দুর্ঘটনায় আহত অন্তত ৯ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী রয়েছে পাঁচজন।

হাসপাতালে আহতদের খোঁজ নিতে আসা সরকারি এমএম কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দীন বলেন, বুধবার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা ছিল।

পরীক্ষা শেষে ঝিনাইদহ এলাকার শিক্ষার্থীরা বাসে বাড়ি ফিরছিলেন। এ সময় বারোবাজারে সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করছে কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষের নির্দেশে শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করছি।

নিহতের পরিবার, বন্ধু ও স্বজনরা জানান, মোস্তাফিজুর রহমান কল্লোল (২৫) সরকারি এমএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্সের ছাত্র। চাকরি করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। বর্তমানে সাতক্ষীরায় কর্মরত। মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বারোবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোস্তাফিজুর।

সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। তাকে এক নজর দেখতে হুমড়ি খেয়ে পড়েন এলাকার মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন এমএম কলেজের ছাত্রী রেশমা খাতুন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

নিহত রেশমার ভাই সোহেল রানা জানান, তার বোন অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিয়ে ফিরছিলেন। হঠাৎ ফোন আসে যে, বোন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঘটনাস্থলে এসে বোনের মরদেহ শনাক্ত করেন তিনি।

তিনি বলেন, শেষ পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরতে পারল না আমার বোন। শেষ পরীক্ষা দিয়ে বোনেরও শেষ বিদায় হয়ে গেল।

হাসপাতাল সূত্র জানায়, যশোর ঝিনাইদাহ মহাসড়কের বারোবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ঝিনাইদাহ সদর উপজেলার লাওদিয়া গ্রামের খঞ্জের আলীর ছেলে আব্দুর রহিম, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার আব্দুল হকে ছেলে মাহফুজুর রহমান, একই উপজেলার তাহেরহুদা গ্রামের নায়েব আলীর মেয়ে বিউটি, ঝিনাইহের কালীগঞ্জ উপজেলার একতারপুর  গ্রামের তানজিল হোসেনের ছেলে শিমুল হোসেন, একই উপজেলার আড়পাড়া গ্রামের আদিল উদ্দিনের মেয়ে শান্তা ও একই গ্রামের মুজিবউল্লাহর মেয়ে আলো।

তারা সবাই মাস্টার্স পরীক্ষার্থী। বাকিরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকলিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে কাবিল এবং শাহাদৎ ও অজ্ঞাত একজন। এদের মধ্যে এমএম কলেজের ছাত্র শিমুল হোসেনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. অমিয় দাস বলেন, বিকাল ৪টার দিকে সড়কে আহত কয়েকজন এসে ভর্তি হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু