সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
‘উন্নয়ন পরিকল্পনায় অনগ্রসর জনগোষ্ঠী প্রাধান্য পাচ্ছে’
শারমিন আক্তার
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২১, ২:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘উন্নয়ন পরিকল্পনায় অনগ্রসর জনগোষ্ঠী প্রাধান্য পাচ্ছে’

শেখ হাসিনার সরকার অস্বচ্ছল, দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ ও জীবন মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা অসহায় ব্যক্তিদের কল্যাণে শেখ হাসিনাই প্রথম ভাতা চালু করেছেন। এসব ভাতা প্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভাতাভোগীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার গাইবান্ধা, চর গোয়ালিনী, গোয়ালেরচর ইউনিয়ন ও ইসলামপুর পৌরসভার (আংশিক) গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করে দরিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করেছেন। কৃষকদের আর্থিক ও উৎপাদন সামগ্রীর প্রণোদনা দিয়ে তাদের উৎপাদন বাড়িয়ে আর্থিক অবস্থার উন্নতি করছেন। কৃষকদের ভর্তুকি ও সহজ কৃষিঋণের ব্যবস্থা করেছেন। জেলেদের বিশেষ সাহায্য প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭০ হাজার ভূমিহীন-গৃহহীনকে মুজিববর্ষে বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। সমাজের অনগ্রসর ও পিছিয়েে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তত করে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসডিজি-২০৩০ এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুসারে সমাজের অনগ্রসর দরিদ্র মানুষগুলোকে প্রাধান্য দিয়ে প্রতিটি মন্ত্রণালয় কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন এখন দৃশ্যমান।’

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুস নাছের প্রমুখ।

পরে ধর্মপ্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামপুর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকগণ সমাজের দর্পণ।’ সমাজের নানাবিধ অসঙ্গতি তুলে ধরার সঙ্গে সঙ্গে সরকারের ভালো কাজগুলোকেও জনগণের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।