রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু
শারমিন আক্তার
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২১, ৩:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু

সময় নিউজ বিডিঃ  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় রাজ্যের ৬টি জেলার ৪৫টি আসনে এই ভোটগ্রহণ শুরু হয়। এদিকে ভোটগ্রহণ ঘিরে আসনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগে সম্পন্ন হওয়া চার দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার পর শনিবারের ভোট নির্বিঘ্ন করতে তৎপর কমিশন।

এই দফায় কালিম্পংয়ের ১টি, দার্জিলিংয়ের ৫টি এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলো, উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ১৬টিতে, নদিয়ায় ১৭টির মধ্যে ৮টিতে এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮টি আসনে ভোটগ্রহণ চলছে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী পঞ্চম দফায় ভোট হওয়া আসনগুলোতে পায়ের তলায় মাটিই ছিল না বিজেপির। তৃণমূল শক্তি প্রমাণ করতে পেরেছিল ভালোভাবেই। কিন্তু ক্রমেই লোকসভায় হাওয়া বদলেছে। এই ৪৫টি বিধানসভা কেন্দ্রের ২২টিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এগিয়ে ছিল বিজেপি। তাহলে কি বিজেপি এই আসনগুলোতে জয় পেতে চলেছে? পর্যবেক্ষকদের মত, পরিস্থিতি আলাদা, ভোটের শর্তও বদলেছে। শক্ত লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন তারা।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই ৪৫টি আসনের ৩২টিতে জিতেছিল তৃণমূল। সিপিএম-কংগ্রেস জোটের জয় হয় ৫ আসনে। গোর্খা জনমুক্তি মোর্চার জয় হয় পাহাড়ের ৩ আসনে। কিন্তু লোকসভায় বিজেপির উত্থান শুরু হয় মূলত উত্তরবঙ্গে। জলপাইগুড়ি জেলায় মোট ৭ আসনের ছটিতেই জেতে বিজেপি। তৃণমূল ধরে রাখতে পেরেছিল রাজগঞ্জ। এবার কি এই সমীকরণ বদলাবে?

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জলপাইগুড়ি সদর, ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জে বিজেপি-তৃণমূলের শক্ত লড়াই হবে। এখানে বামেরা লড়াইয়ে নেই বললেই চলে। অন্যদিকে পাহাড়ে দুই শিবিরই কার্যত বিজেপির ওপর নাখোশ। রাজনৈতিক সমস্যার সমাধানে বিজেপি কোনো পদক্ষেপ না নেওয়ায়, কার্যত ক্ষুণ্ন তারা। এই ঘটনাই বিজেপির বিপক্ষে হাওয়া তৈরি করতে পারে।

পঞ্চম দফায় ভোট হচ্ছে উত্তর চব্বিশ পরগণার এক বিস্তীর্ণ অংশ। এই অঞ্চলে ২০১৬ সালে বিজেপির কোনো অস্তিত্বই ছিল না। এমনকি লোকসভা ভোটেও বিজেপি ছিল হিসেবের বাইরে। ২০১৯ লোকসভা ভোটে বিজেপি এগিয়ে যায় বিধাননগর ও রাজারহাট-গোপালপুর এই দুই আসনে। দক্ষিণ চব্বিশ পরগণার মতো উত্তর ২৪ পরগণা থেকেও জয় পেতে মরিয়া তৃণমূল।

পূর্ব বর্ধমানে বিধানসভা তো বটেই, শেষ লোকসভাতেও বিজেপির কোনো চিহ্ন দেখা যায়নি। আটটি আসনের সাতটিতেই জেতে তৃণমূল। ফলে তৃণমূল চাইবে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়তে উত্তর চব্বিশ পরগণা ও বর্ধমানে। আর উত্তরবঙ্গে রাজগঞ্জের মতো আসন যদি মেলে তবে তা হবে লাভের ওপর লাভ। পাহাড়ে বিজেপি পরিবর্তে যদি গোর্খাজনমুক্তি মোর্চার পক্ষেই হাওয়া থাকে তবেও তৃণমূলের লাভ।

উল্লেখ্য, পঞ্চম দফায় উত্তরে রাজবংশী ভোট ও উত্তর চব্বিশ পরগণায় মতুয়া ভোট বড় ফ্যাক্টর। বিজেপি তাই বারবার এই দুই গোষ্ঠীকে লক্ষ্য করে নানা প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও চেষ্টার ত্রুটি রাখা হয়নি।

আজ যেসব আসনে ভোটগ্রহণ হচ্ছে

ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার