শনিবার ● ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ● ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
মশা থেকে বাঁচার সহজ উপায়।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১, ৬:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মশা থেকে বাঁচার সহজ উপায়।

সময় নিউজ বিডিঃ  লাগামহীনভাবে বাড়ছে মশার উপদ্রব। মশার কামড়ের কারণে যেসব অসুখ হতে পারে তার একটিও উড়িয়ে দেওয়ার মতো নয়। বরং কোনো কোনো অসুখে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

গরমের সময় এলে পাল্লা দিয়ে বাড়ে মশার উপদ্রব। এসময়ে অতিরিক্ত সতর্কতার কোনো বিকল্প নেই। আসুন জেনে নেই, মশা থেকে বাঁচার সহজ কিছু উপায়:

হলুদ বাতি:

আলোর প্রতি নানা রকম পতঙ্গের টান আছে এমনটাই জানি আমরা। কিন্তু আপনি জানেন কি, ঘরে হলুদ আলো জ্বাললে মশার উপদ্রব কমে? বৈদ্যুতিক বাতির চারপাশে হলুদ সেলোফন জড়িয়ে দিতে পারেন। এতে আলোর রং হবে হলুদ। আর এই হলুদ আলোর কারণে মশা দূরে থাকবে। এই রঙের আলো প্রতি সন্ধ্যায় জ্বাললে মশার আক্রমণ থেকে অনেকটাই মুক্তি মিলবে।

চা পাতার ব্যবহার:

চা পাতা কী কাজে লাগে? প্রশ্ন শুনে অবাক হয়ে ভাবছেন, চা পাতা তো চা তৈরির কাজে লাগে! কিন্তু চা তৈরি ছাড়াও চা পাতার আছে আরও অনেক উপকারী ব্যবহার। তার মধ্যে একটি হলো মশার উপদ্রব কমানো। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো, চা পাতা ব্যবহারের পর ফেলে না দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এমনভাবে শুকাবেন যেন তাতে পানি না থাকে। এরপর এই চা পাতা ধুনো হিসেবে ব্যবহার করতে পারেন। শুকনো চা পাতা পোড়ালে ঘরের সব মশা-মাছি দূর হবে দ্রুতই।

মশা তাড়াবে লেবু ও লবঙ্গ:

এই সহজ উপায় অনেকেরই অজানা। প্রথমে একটি বড় লেবু নিয়ে দুই ভাগ করে কেটে নিন। এর ভেতরের অংশে লবঙ্গ গেঁথে নিন অনেকগুলো। লবঙ্গের ফুলের অংশটুকু শুধু বের হয়ে থাকবে। বাকি অংশ লেবুর ভেতরে গেঁথে দিন। এবার লেবুর টুকরোগুলো একটি পরিষ্কার থালায় করে কক্ষের এককোণে রেখে দিন। এতে খুব সহজেই মশার উপদ্রব থেকে বাঁচতে পারবেন। লেবু ও লবঙ্গ এভাবে রেখে দিতে পারেন জানালার গ্রিলেও। এতে করে মশা ভেতরে ঢুকবে না।

পুদিনা পাতার ব্যবহার:

পুদিনা পাতা ব্যবহার হয় নানারকম খাবার তৈরিতে। উপকারী এই পাতা আমাদের হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে। এটি কিন্তু মশা তাড়াতেও বেশ কার্যকরী। একটি গ্লাসে অল্প পানি নিয়ে তাতে পুদিনার কয়েকটি গাছ রেখে দিন খাবার টেবিলে। তিনদিন পরপর পানি বদলে দেবেন। জার্নাল অফ বায়োরিসোর্স টেকনোলোজির গবেষণা বলছে, পুদিনা পাতা মশা দূরে রাখতে সাহায্য করে। মশা ছাড়াও আরও অনেক পোকা-মাকড় দূরে থাকে পুদিনার গন্ধে। পুদিনা পাতা সেদ্ধ করে সেই পানির গন্ধ পুরো ঘরে ছড়িয়ে দিন। এতেও মশা পালাবে।

ফুল স্পিডে ফ্যান চালু রাখুন:

মশা ভীষণ হালকা একটি পতঙ্গ। তাই ঘরের সিলিং ফ্যানটি যদি ফুল স্পিডে ছেড়ে রাখেন তবে মশা আর কাছে ঘেঁষতে পারবে না। মশার ওড়ার গতিবেগের চেয়ে স্বাভাবিকভাবেই ফ্যানের ঘোরার গতি বেশি। তাই মশা সহজেই ফ্যানের ব্লেডের কাছে চলে যায়। মশার উপদ্রব বেড়ে গেলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিন।

পানি না জমানো:

অনেক সময় বেখেয়ালে ঘরের বিভিন্ন স্থানে কিংবা বাড়ির আশেপাশে পানি জমে থাকতে পারে। এভাবে পানি জমতে দেবেন না। তিনদিন পরপর সেসব স্থানের পানি পরিষ্কার করুন। এতে এডিস মশার বংশবিস্তার রোধ হবে।

টব পরিষ্কার রাখা:

অনেকে বাড়ির বারান্দা কিংবা ছাদে টবে গাছ লাগিয়ে থাকেন। সেসব টবে পানি জমে থাকতে পারে। এসব জায়গা নিয়মিত পরিষ্কার করুন। বাড়ির আশেপাশে আগাছা, ঝোপ-ঝাড় জমতে দেবেন না।

ঘর পরিষ্কার রাখা:
সব সময় ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ময়লা ফেলার পাত্র ঢেকে রাখুন এবং নিয়মিত পরিষ্কার করুন। ওয়াশরুম ভেজা নয়, শুকনো রাখার ব্যবস্থা করুন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।