শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
রাতারাতি পাল্টে গেল বেহাল রাস্তার চিত্র!
প্রকাশ: ১৯ জুন, ২০২১, ১১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাতারাতি পাল্টে গেল বেহাল রাস্তার চিত্র!

সময় নিউজ বিডিঃ-  মুন্সিগঞ্জের শ্রীনগরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আগমনকে কেন্দ্র করে রাতারাতি পাল্টে গেছে বেহাল একটি সড়কের চিত্র। এক বছরের বেশি সময় ধরে চলাচলে অনুপযোগী সড়কটি ইট সুরকি দিয়ে রাতের মধ্যেই সংস্কার করা হয়।

 

এতদিন জনদুর্ভোগে সংস্কার না হলেও মন্ত্রীর আগমনে সড়ক সংস্কার করায় স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে অনেকই পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে শ্রীনগর উপজেলার প্রধান বাজারসহ থানা, উপজেলা পরিষদে যাওয়া-আসার প্রধান সড়কটির প্রবেশে মুখ ছনবাড়ি এলাকায় সড়কের বেহাল দশা ছিল দীর্ঘদিনের। এতে ওই সড়ক দিয়ে চলাচলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল উপজেলার কয়েক হাজার বাসিন্দাকে।

বর্ষা মৌসুম আসায় সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। সড়কটিতে প্রতিদিন পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের গাড়িও চলাচল করে। এতে একেবারে চলাচলের অনুপযোগী ছিল। দীর্ঘদিন ধরে বেহাল দশা আর যাত্রী চলাচলে দুর্ভোগ থাকলেও সড়কটি সংস্কারে ছিল না কোনো উদ্যোগ।

এদিকে শনিবার (১৯জুন) বিকেলে ওই সড়ক দিয়ে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আসেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। এ সময় পূর্বের ওই বেহাল অবস্থায় থাকা সড়কটি ছিল ইট-সুরকি দিয়ে সংস্কার করা।

স্থানীয়রা বলছেন, মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুক্রবার (১৮ জুন) রাতেই তড়িঘড়ি করে সড়কটি সংস্কার করা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে পোস্ট দিয়েছেন। শুক্রবার ও শনিবারের দুদিনের পৃথক দুটি ছবি দিয়ে শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন টিপু লিখেছেন, ‘বাহ! একই রাস্তার গতকাল ও আজকের চিত্র। দীর্ঘ ১ বছরে রাস্তাটি এই অবস্থায় এলো। ধন্যবাদ। কেউ আবার বইলেন না আজকে শ্রীনগরে মন্ত্রী আসতেছে দেখে রাস্তাটি ঠিক করেছে!’

ফেসবুক পোস্টে উমর ফারুক নামের আরেকজন লিখেছেন, ‘আমি প্রার্থনা করি মন্ত্রীরা নিয়মিত আসুক। তাদের একদিনের আরামের জন্য হলেও জনগণের রাস্তা ঠিক হয়।’

সড়ক সংস্কারের বিষয়টি সম্পর্কে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, ‘ওই স্থানটিতে পদ্মা সেতুর রেলওয়ে সংযোগ প্রকল্পের কাজ চলছে। কাজ এখনো চলমান। এখানে প্রচুর লোড-আনলোডের ট্রাক আসা-যাওয়া করে। তাই সড়কটির বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে যোগাযোগ করছিলাম। মাসিক সমন্বয় সভার মধ্যেও বিষয়টি আলোচনা করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের এ সড়ক জেলা থেকে নিয়ন্ত্রণ করে। যদি এলজিইডির আওতায় থাকতো তবে আগেই সংস্কার করা সম্ভব হতো।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রীর আগমনে প্রশাসন থেকে ও স্থানীয় চেয়ারম্যান রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। রেল কর্তৃপক্ষই ইট-সুরকি দিয়ে সড়কটি সংস্কার করে দিয়েছে। আমাদের পক্ষ থেকে পরবর্তীতে স্থায়ীভাবে সড়কটির সংস্কার কাজ করা হবে। সে ব্যাপারে প্রশাসন তৎপর থাকবে।’

এ বিষয়ে রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এদিন বিকালে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা উপস্থিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিকেলে ২কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিন তলা বিশিষ্ট উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।

এ সময় মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান