রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রাজশাহীতেও আসছে বিশেষ লকডাউন!
ইসরাত জাহান কনিকা, সিনিয়র রিপোর্টারঃ- রাজশাহী।
প্রকাশ: ১৯ জুন, ২০২১, ১১:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজশাহীতেও আসছে বিশেষ লকডাউন!

সময় নিউজ বিডিঃ-   ভারতীয় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে এখন করোনার হটস্পট। এখনো প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। সীমান্তবর্তী এ জেলায় শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরণও। এ কারণে এ জেলায় দেয়া হয়েছে এক সপ্তাহের বিশেষ লকডাউন।


কিন্তু নানা কৌশলে চাঁপাইনবাবগঞ্জ থেকে মানুষ রাজশাহী হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছেন। এ অবস্থায় সারাদেশেই করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় রাজশাহী জেলাতেও বিশেষ লকডাউন দেয়ার দাবি উঠেছে। করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ দাবি তোলা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। সভায় রাজশাহী-১ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সভায় নিজেদের মতামত তুলে ধরেন। যাদের অনেকেই লকডাউনের পক্ষ মত দেন।

চাঁপাইনবাবগঞ্জর পার্শবর্তী জেলা ও সেখানকার ভয়ানক পরিস্থিতি বিবেচনা করে রাজশাহীতেও কঠোর লকডাউন দেয়ার পক্ষে মত দেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বলেন, ফিডার রোড দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে মানুষের রাজশাহী আসা বন্ধ করতে হবে। এ জন্য পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে মানুষ ভয়ে পালিয়ে রাজশাহী চলে আসছে। সবচেয়ে ভাল হয় যদি চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীকেও কঠোর লকডাউনের আওতায় আনা যায়।
পরিস্থিতির অবনতি হলে রাজশাহীতেও লকডাউন আসতে পারে বলে ইঙ্গিত দিয়ে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, রাজশাহীতে বিশেষ লকডাউন করা হবে কিনা সেটি এখন পর্যালোচনা করা হচ্ছে। তবে আপাতত স্বাস্থ্যবিধি নিশ্চিত ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যেন কোন মানুষ রাজশাহীতে প্রবেশ করতে না পারে সে বিষয়টি কঠোর ভাবে দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি শুরু হলে গত ২২ মে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালনা পর্ষদের সভায় জেলাটিকে লকডাউনের প্রস্তাব আসে। এই প্রস্তাব হাসপাতালের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়। এর এক সপ্তাহ পর সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন ঘোষণা করা হয়।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন করোনা আক্রান্ত রোগির মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর অপরজন রাজশাহীর। হাসপাতালের আইসিইউসহ করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন রোগি। এদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন ১৪ জন।
এছাড়াও বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন করোনা আক্রান্ত রোগি। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন ও রাজশাহী ১০ জন। বাকি পাঁচজন নওগাঁ ও নাটোরের।
এদিকে, বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার বিভাগের আট জেলায় ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী চাঁপাইনবাবগঞ্জের ১৫৯ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী ৩৯ জন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ৬২ শতাংশ ও রাজশাহীতে ৪৮ শতাংশ। এছাড়াও বগুড়ার ২৬, নওগাঁর চার, নাটোরের নয়, জয়পুরহাটের ১০, সিরাজগঞ্জের আট ও পাবনার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার