শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
আফগানিস্তানে পুলিৎজারজয়ী রয়টার্সের সাংবাদিক রকেট হামলায় নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ জুলাই, ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে পুলিৎজারজয়ী রয়টার্সের সাংবাদিক রকেট হামলায় নিহত

পুলিৎজার বিজয়ী আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকি সংবাদ সংগ্রহে কাজ করছিলেন যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে। স্বপেশায় নিবেদিত প্রাণ ওই সাংবাদিক সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ দিলেন।

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলছিল। সেখানেই খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন দানিশ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই।

শুক্রবার একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকির মৃত্যুর খবরে আমি শোকাহত। আফগান বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ছিলেন ভারতীয় এ পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক। কাবুলে যাওয়ার দু’সপ্তাহ আগে ওনার সঙ্গে দেখা করেছিলাম আমি। তার পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে দানিশের। বুধবার ওই স্পিন বলডাক এলাকায় পাকিস্তান সীমান্ত বরাবর একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করে নিয়েছে তালেবানরা।

পাকিস্তান-অধ্যুষিত বালুচিস্তানের চামানের সঙ্গে আফিগানিস্তানের যোগাযোগ রয়েছে। ওই সীমান্তটি আফগান সরকারের অর্থ উপার্জন, আন্তঃসীমান্ত যাতায়াত এবং বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বৃহস্পতিবার আফগান বাহিনীর তরফে জানানো হয়, স্পিন বলডাক এলাকা পুনদর্খল করা হয়েছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে তালেবানরা।

জানা গেছে, সম্প্রতি আফগানিস্তানে গিয়েছিলেন দানিশ। সেখান থেকে নিয়মিত ছবি ও খবর পাঠাচ্ছিলেন। এক পুলিশ অফিসারকে উদ্ধারের জন্য আফগানি স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর করেছিলেন। দানিশের রিপোর্টে একাধিক ছবি ছিল।

তার তোলা ছবিতে দেখা গিয়েছিল, কীভাবে আফগানি বাহিনীর গাড়ি লক্ষ্য হামলা চালাচ্ছে তালেবানরা। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন। তাতে জানিয়েছিলেন, আফগান স্পেশাল ফোর্সের যে গাড়িতে করে যাচ্ছিলেন তিনি, তাতে রকেট হামলা চালানো হয়। রকেট হামলার দৃশ্যও তার ভিডিওতে ধরা পড়েছিল।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার