শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
পর্যটনকেন্দ্র খুলে দেয়ার ঘোষণায় স্বস্তিতে কুয়াকাটার পর্যটন ব্যাবসায়ীরা। 
মোয়াজ্জেম হোসেন,কলাপাড়া(পটুয়াখালী)।।
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২১, ৯:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পর্যটনকেন্দ্র খুলে দেয়ার ঘোষণায় স্বস্তিতে কুয়াকাটার পর্যটন ব্যাবসায়ীরা। 
সময় নিউজ বিডিঃ দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার খবরে কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এমন ঘোষণায় কুয়াকাটার শতাধিক হোটেল মোটেল’র কর্মকর্তা-কর্মচারী সাজ গোজে ব্যস্ত সময় পার করছেন। এতে সকল ধরনের পর্যটন ব্যবসায়ীরা নুতন করে স্বপ্ন দেখতে শুরু করছেন। করোনা সংক্রমন পরিস্থিতে চলমান লকডাউনে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় গভীর সংকটে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট সকল ধরনের ব্যবসায়িরা। প্রায় ৫ মাস ধরে বন্ধ থাকায় কয়েক’শ কোটি টাকা লোকসান হয়েছে এমন দাবি কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িদের।
এদিকে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপ-সচিব মো.রেজাউল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সূত্রে জানা গেছে, ১৯ শে আগস্ট থেকে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিনিউটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখা শতকার ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর কতৃক প্রনীত স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে পালত করবে। স্বাস্থ্য বিধি প্রতিপালনে অবহেলা করলে কতৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার এ সিদ্ধান্ত গ্রহন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হোটেল-মোটেলগুলো ধুয়ে মুছে পরিষ্কার করছেন কর্মচারীরা। পর্যটকদের থাকার জন্য নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবানুনাশক স্প্রে ব্যাবহারের প্রস্তুতি নিচ্ছেন হোটেল মোটেল কর্তৃপক্ষ।
স্থানীয় হোটেল মোটেল মালিকরা জানায়, লকডাউনে কারনে অফিসের কোন কাজ কর্ম নেই। করোনা ভাইরাস পরিস্থিতিতে সব কিছুই বন্ধ হয়ে গেছে। দীর্ঘ সময় বসে বসে খেয়ে অনেকেরই ঋনের বোঝা ভারি হয়েছে। তাই হোটেল মোটেল ছেড়ে কেউ চাষাবাদ করছে। কেউ কেউ নিজ বাড়িতে গবাদী পশুসহ হাঁস মুরগীর খমার শুরু করছেন। কেউ আবার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছে। তবে ১৯ আগস্ট দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় ঘোষনায় কুয়াকাটায় ট্যুরিজম ব্যবসায়ীদের মাঝে এখন খুশির বন্যা বইছে।
কুয়াকাটা পায়রা ফুডস এন্ড মিনি চাইনিজ’র স্বত্ত্বাধিকারী মো.রেজাউল করিম জানান, দীর্ঘ পাঁচ মাস ধরে বসে খেয়েছি, কর্মচারী এবং দোকান ভাড়া গুনেছি। এমন খবর শুনে আবার নতুন করে শুরু করার প্রস্তুতি নিচ্ছি।
কুয়াকাটা সৈকতের ট্যুরিজম ব্যাবসায়ী কে এম বাচ্চু জানান, দীর্ঘদিন ধরে পর্যটক না আসায় আমরা বেকার হয়ে পড়েছি। সরকারের এমন সিদ্ধান্তে নুতন করে স্বপ্ন দেখতে শুরু করেছি।
কুয়াকাটা ইলিশ পার্ক এন্ড ইকো রিসোর্টের স্বত্বাধিকারী এবং ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, সরকার যে শর্ত দিয়ে পর্যটন কেন্দ্রগুলো যেভাবে খুলে দেয়ার ঘোষনা দিয়েছে, ঠিক সে ভাবেই আমরা পর্যটকদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে। এতদিন অনেক কর্মচারীকে ছুটি দেয়া হয়েছিল তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন কুটুম‘র সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, মহামারি করোনা ভাইরাসের প্রভাবে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। এর সাথে দেশের ৪০ লক্ষ লোকের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে। এ বিবেচনা করে ১৯শে আগস্ট দেশের সকল পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে তাতে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এ এসপি মো.আব্দুল খালেক বলেন, পর্যটন খুলে দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত অফিশিয়াল ভাবে কোন নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা পেয়ে সেই মোতাবেক পর্যটকদের নিরাপত্তা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, এ বিষয়ে সরকারি ভাবে কোন অদেশ কিংবা চিঠি পাইনি।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান