শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
লক্ষ্মীপুরের রায়পুরে চুরি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টারঃ
প্রকাশ: ৭ অক্টোবর, ২০২১, ১১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের রায়পুরে চুরি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা
সময় নিউজ বিডিঃ  চুরি ঠেকাতে গ্রামবাসী রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছেন। গত বুধবার (৬ অক্টোবর) রাত থেকে গ্রামপুলিশ ও এলাকার যুবকরা ভাগ হয়ে পাহারা কার্যক্রম শুরু করেছেন। গত বেশ কিছুদিন ধরে মানুষের বাড়িতে চুরি হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিলো গ্রামবাসীর মাঝে। এর পরেই প্যানেল চেয়ারম্যান ও ইউপি  সদস্যদের উদ্যোগে উক্ত কার্যক্রম চালু করে। চুরি হওয়ার ঘটনায় হয়রানির ভয়ে কয়েকটি পরিবার মামলা করছেনা থানায়। অভিযোগ দেওয়ার পরও কোনো চোর আটক কিংবা মালামাল উদ্ধার হয়নি বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। ঘটনাটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কেরোয়া ইউপিতে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানান, কেরোয়া ইউপিতে চুরি ঠেকাতে ইউপি প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও যুবকদের সমন্বয়ে আলোচনা করে পাহারার উদ্যোগ নেয়া হয়েছে। সেই আলোকে ইউপির নয় ওয়ার্ডে ভাগ করে প্রতি ওয়ার্ডে তিনজন সমন্বয়ক নিয়োগ করেন। এই সমন্বয়কারীরা নিজ ওয়ার্ডের পাহাড়াদের সঙ্গে পরামর্শ করে ওয়ার্ড থেকে সমন্বয় করবেন এবং তারা রাত জেগে পাহারা দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রুপভিত্তিক পাহারাদারের সঙ্গে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া একজন গ্রাম পুলিশের সদস্য থাকবেন। এর বাইরে বিষয়টি তদারকি করবেন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই জাহাঙ্গির। প্রতিদিন রাত ১০টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত ইউপি পাহারা দেবেন গ্রামপুলিশ ও দায়িত্বপ্রাপ্ত যুবকরা।
এ বিষয়ে কেরোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজি সামশুল ইসলাম জানান,  ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সরকারি ব্যাংক ও বেসরকারি কয়েকটি ব্যাংকের এজেন্ট, কয়েকটি উচ্চ বিদ্যালয়, লামছরি ফাজিল মাদরাসা, সপ্রাবি, কয়েকটি স-মিলসহ ছোট-বড় ২ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি বাজার ও ইউনিয়নে চুরি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নিজেরাই পাহারার উদ্যোগ নেন। সেই আলোকে ব্যবসায়ী ও সচেতন যুবকদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ থেকে ১জন পাহারাদার স্থায়ীভাবে দেওয়া হয়েছে।
এবিষয়ে যোগাযোগ করলে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল ফোন রিসিভ করেননি। ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাসও কোন বক্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ্য-সম্প্রতি কেরোয়া ইউনিয়ন পাহারাদার থাকা সত্ত্বেও ৬নং ওয়ার্ডের আব্দুল করিম তপদার বাড়ির সাইমুন কম্পিউটার মালিক সোহেল রানার বসত ঘরে চুরি হয় । এসময় চোরের দল নগদ প্রায় ৫ লাখ টাকাসহ স্বর্ণালংকার  নিয়ে যায় । এর আগে একই বাসায় থেকে কয়েক বছর আগে একটি বাইক চুরি হয়। কেরোয়া ইউপির তপাদার বাজারের পরে স্কুল শিক্ষক মোবারক হোসাইন রোমানের বসতঘর ঢুকে ৩ ভরি স্বর্নের চেইন, ১টি কানের দুল, নগদ ১৫ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। মঙ্গলবার রাতে পৌরসভার দক্ষিন কেরোয়া সামছুল হক পণ্ডিত বাড়ির নুরুল আমিনের ঘর ও আলমের ঘরে চুরির চেষ্টা চালানো হয়। ঘটনাগুলো থানা পুলিশকে জানানো হয়েছে। কয়েকদিন আগেও শহরের একটি স্বর্ণেন দোকানেও চুরি হয়েছে।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার