শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ছুটির দিনে পাতে থাক দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও ও মটন কষা, শিখে নিন খুবই সহজ রেসিপি।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী।
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২১, ২:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছুটির দিনে পাতে থাক দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও ও মটন কষা, শিখে নিন খুবই সহজ রেসিপি।

সময় নিউজ বিডিঃ-   ছুটির দিন মানেই বাঙালি খুঁজে পেতে চায় স্বাদ বদল এর গন্ধ। অবসর সময়ে প্রত্যেকেই রান্নাঘরে কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন এক্সপেরিয়েন্স করতে চান।

তবে বাঙালি ঘরাণার কিছু রান্না আছে যা যুগ যুগ ধরে চলে আসলেও একেবারে টাইমলেস। আর আজ আমরা আপনাদের জন্য এনেছি সেই সকল রেসিপির মধ্যে থেকে অন্যতম বাসন্তী পোলাও এবং মটন কষার রেসিপি। এই দুয়ের কম্ব একসাথে খেলে দুপুরের ভাত-ঘুম টা একদম জমে যাবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন ঝটপট বাসন্তী পোলাও ও মটন কষা।

বাসন্তী পোলাও বানানোর রেসিপি- প্রথমে পরিমাণ মতো সুগন্ধি চাল ভালোমতো ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে ঘি এবং হলুদ মাখিয়ে রেখে দিন আধঘন্টা। এরপর কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে কাজু ও কিসমিস হালকা করে ভেজে তুলে রাখুন। পরবর্তীতে তার মধ্যেই অ্যাড করুন একটুখানি সর্ষের তেল এবং তা গরম হয়ে এলে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা হালকা আঁচে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করুন আদা বাটা। এরপর আগে থেকে মেখে রাখা চালটি এর মধ্যে দিয়ে ভালোমতো নাড়াচাড়া করে ভেজে নিন। এর পরেই চালের মধ্যে পরিমাণমতো জল দিয়ে লবণ এবং চিনি স্বাদমতো মিশিয়ে দিতে হবে। এরপর জল শুকিয়ে পোলাও শুকনো হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজুবাদাম এবং কিসমিস মেশালেই তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও।

মটন কষা বানানোর রেসিপি- আদর্শ মটন কষা বানানোর জন্য কিছুটা পেঁপে ব্লেন্ড করে নিয়ে সেটি মটন এর সাথে ম্যারিনেট করে 8 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। এরপর ফ্রায়িং প্যান গরম করে তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা প্রভৃতি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ কিছুটা ব্রাউন হলে আগে থেকে মেরিনেট করা মাংসগুলি এর মধ্যে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে এক কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে থাকতে হবে এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখে নিতে হবে মটণের তলা ধরে যাচ্ছে কিনা।

এরপর অন্য একটি পাত্রে সামান্য তেল গরম করে তার মধ্যে আদা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ ও জিরেগুঁড়ো একসাথে মিশিয়ে মসলা গুলি কষিয়ে নিতে হবে। এর পর এই তারকাটি মাংসের ওপর ঢেলে মাংস ভালোমতো কষিয়ে নিন এবং এই পর্যায়ে অ্যাড করুন টকদই ও শুকনো লঙ্কার গুঁড়ো। এই ভাবেই আধঘন্টা কষানোর পর মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন জিভে জল আনা মটন কষা। পরিবারের লোকজন হোক কিংবা কোনো গেস্ট এই বাসন্তী পোলাও এবং মটন কষার কম্ব পরিবেশন করে তাদেরকে তাক লাগিয়ে দিন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান