শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
স্ত্রী ভেবে অন্য নারীকে খুন
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২১, ২:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্ত্রী ভেবে অন্য নারীকে খুন

সময় নিউজ বিডিঃ-  নিজের স্ত্রীর মতো একই রঙের বোরকা পরে বের হয়েছিলেন পোশাক কর্মী আয়েশা। শুক্রবার ভোরে মোহাম্মদপুরের আদাবরের নবোদয় হাউজিং এলাকার রাস্তায় রিকশাযোগে যাচ্ছিলেন আয়েশা। কিন্তু একই রঙের বোরকা পরায় স্ত্রী ভেবে পোশাক কর্মী আয়েশার গলায় কাঁচি দিয়ে কোপ দেন তিনি। আহত আয়েশার বোরকার নেকাব সরাতেই ভুল বুঝতে পারেন। তখন নিজেই আয়েশাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। 

এসময় স্থানীয় জনতা সেকুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আর আয়েশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, নিজের স্ত্রী ভেবে আয়েশার বুকে ও পিঠে কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করেন সেকুল। কিন্তু বোরখার মুখ খুলেই ভুল বুঝতে পারেন। তখন নিজেই আয়েশাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

কিন্তু স্থানীয়রা তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পেশায় ট্রাক চালক সেকুল স্ত্রীকে নিয়ে থাকতেন গাবতলী এলাকায়। গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে তিনি বলেছেন, কিছুদিন আগে তাকে ছেড়ে আরেকজনের সঙ্গে চলে যান তার স্ত্রী। বাসা থেকে বেশ কিছু টাকা পয়সাও নিয়ে যান। সে কারণে তাকে খুন করার ‘জেদ চেপে’ গিয়েছিল তার।

তিনি বলেন, কয়েক দিন খোঁজ নিয়ে সেকুল জানতে পারেন, তার স্ত্রী মোহাম্মদপুরের নবীনগরের দিকে থাকেন। সে অনুযায়ী শুক্রবার ভোরে ওই কাঁচির টুকরো হাতে নিয়ে নবোদয় হাউজিং কমিউনিটি সেন্টার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় ওঁৎ পেতে ছিলেন তিনি।

পরে ওই দিক দিয়ে তার স্ত্রীর মতো বোরকা পরা এক নারীকে রিকশায় করে নবোদয় বাজারের দিকে যেতে দেখে সেকুলের ধারণা হয়, এটাই তার স্ত্রী।

রিকশাটি নবোদয় বাজারের আগে রাস্তার পশ্চিম মাথায় পৌঁছালে পেছন থেকে হাতের কাঁচি দিয়ে রিকশায় থাকা ওই নারীর ঘাড়ে কোপ দেন সেকুল।

তাতে ওই নারী রিকশা থেকে পড়ে যান। সেকুল তখন তার বুকে ও পিঠে আরো কয়েকটি কোপ দেন। তারপর মুখের ওপর থেকে নেকাব সরিয়ে তিনি দেখেন এ তো তার স্ত্রী নয়। সেকুল পুলিশকে বলেছেন, তার স্ত্রী যে ধরনের বোরকা পরেন, আর যেভাবে পরেন, ওই নারীও ঠিক একই ধরনের বোরকা পরায় তার ‘চিনতে ভুল হয়ে গেছে।

ওসি আব্দুল লতিফ আরও জানান, আয়েশা সিদ্দিকার পরিচয় তারা জানতে পারেন তার সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। সেখান থেকেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

আয়েশার বোন খালেদা সিদ্দিকা জানান, তাদের বাড়ি দিনাজপুরের বিরলে। তার বোন ঢাকা উদ্যানের কাছে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী মো. রুবেল বৈদ্যুতিক মিস্ত্রি।

আদাবরে একটি ভবনের কাজ পাওয়ায় গত কয়েকদিন ধরে তাকে সেখানেই থাকতে হচ্ছে। স্বামীর জন্য ভোরবেলা উঠে ভাত রান্না করে ও গত কয়দিন আদাবরে গিয়ে দিয়ে আসছিল। আজ সকালে যাওয়ার সময় ওই ঘটনা। তাকে খাবার দিয়ে আয়েশার যাওয়ার কথা ছিল কারখানায়। পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে তাদের।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু