শনিবার ● ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ● ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বাগমারায় রাবার ড্যামে সুফল পাচ্ছে কৃষক
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২২, ৩:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাগমারায় রাবার ড্যামে সুফল পাচ্ছে কৃষক

সময় নিউজ বিডিঃ-  বর্ষা যেতে না যেতেই ছোট্র ফকিরানী নদী শুকিয়ে যায়। দু’পাশে বিস্তৃর্ণ উর্বর জমি থাকলেও শুধু পানির অভাবে সেগুলো অকেজোই পড়ে থাকে। বোরোর মওসুম না আসা পর্যন্ত নদী পাড়ের কৃষকদের এক রকম হাত গুটিয়েই বসে থাকতে হয়। আর জেলেরা যে যার মতন অন্য পেশায় চলে যায়। আজ সেই সব দিনের পরিবর্তন এসেছে। নদী কূলের কৃষকদের হাতে এখন শুধু কাজ আর কাজ। আর জেলেরা বর্ষ চলে গেলেও এখনও ব্যস্ত সময় কাটায় মাছ ধরা নিয়ে। এই দৃশ্য বাগমারার বিশাল এলাকার । আর এর সুফল পাচ্ছে হাজার হাজার কৃষক ও জেলে পরিবার।

সরেজমিন এলাকা ঘুরে এবং স্থানীয় কৃষক ও জেলেদের সাথে কথা বলে জানা গেছে এলাকার আমুল এই পরিবর্তনের কথা। জানা গেছে বিশাল বাগমারা উপজেলার ভিতর দিয়ে একে বেকে যে নদী প্রবাহিত হয়েছে তাকে এলাকার লোকজন ফকিরানী নদী বলেই চেনে। এটি নওগঁার মধ্য দিয়ে প্রবাহিত আত্রাইয়ের শাখা নদী। নওগঁার প্রসাদপুর-জোতবাজার হয়ে এটি ফকিরনী নদী নাম ধারন করে বাগমারার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাগমারার শ্রীপুর এলাকায় গিয়ে বারনই নদী নাম ধারন করে নলডাংগা নাটোর হয়ে যমুনার সাথে মিশেছে। নদীর অপর অংশ বাগমারা থানার পাশ দিয়ে মোহনগঞ্জ ও নওহাটা হয়ে মিলিত হয়েছে রাজশাহীর পদ্মা নদীতে। ফকিরনী বারনই মিলে বাগমারায় এই নদী প্রবাহিত হয়েছে প্রায় ৫০ কিঃমিঃ এলাকা জুড়ে।

বাগমারা উপজেলার বিএমডিএ’র উপসহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, নদী সংলগ্ন বিশাল এই এলাকার হাজার হাজার কৃষকের বষার্ চলে যাওয়ার পর হাতে তেমন কোন কাজ থাকে না। নদী শুকিয়ে যাওয়ায় এক মাত্র পানির অভাবে তারা নদী সংলগ্ন এলাকায় চাষাবাদের কোন কাজ করতে পারে না। তিনি জানান, বিগত দুই বছর পূর্বে নাটোরের নলডাংগা এলাকায় বিএমডিএ’র উদ্যোগে রাবার ড্যাম নির্মাণ করার ফলে নলডাংগা, বাগমারা ও মান্দা এলাকার হাজার হাজার কৃষকের ভাগ্য খুলে গেছে। তারা এখন নদীর চর এলাকায় আলু, বেগুন, পিয়াজ, মরিচ, সরিষা সহ প্রায় ১৪/১৫ প্রকার রবি শস্য উৎপাদন করতে পারছে। তিন উপজেলার প্রায় পঁচিশ হাজার হেক্টর জমিতে রাবার ড্যামের সৃষ্ট পানি দিয়ে এসব রবি শস্য আবাদ হচ্ছে। শুধু রবি শস্যই নয়। এসব এলাকার জেলেরা এখন সারা বছর নদীতে পানি পেয়ে মাছ শিকার করে সহজেই জীবিকা নির্বাহ করতে পারছে।

কাচারীকোয়ালীপাড়ার কুষক আমিনুল হক , ইয়াছিন আলী ও কুদ্দুস জানান, আগে বর্ষা চলে গেলে এই সময় নদী পুরোটাই শুকিয়ে যায়। তখন নদীতে কৃষক বিছন( বোরো চারার বীজ তলা) করত। এখন রাবার ড্যামের ফলে নদীতে পানি থাকায় এই পানি দিয়ে নদী পাড়ের কৃষকরা অতি সহজেই বিভিসরিষা সহ বিভিন্ন রবি শস্যের আবাদ করেছেন। একই এলাকার মৎস জীবি জুয়েল, কাওসার জানান, এবার বর্ষা ব্যাপক হওয়ায় অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। ফলে অনেক জেলে মাছ ধরে লাভবান হয়েছেন। তবে র‍্যাবার ড্যামের কারণে এখন নদী ভরা পানি থাকায় জেলেরা এখনও খেয়া জাল দিয়ে মাছ ধরতে পারছে। জেলেদের মতে, রাবার ড্যাম এখন তাদের কাছে আর্শ্বিাদ হয়ে দাঁড়িয়েছে। তাদের রুটিরুজির ভরসা এই রাবার ড্যাম।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা বিএমডিএ’র সহকারি প্রকৌশলী রেজাউল করিম জানান, সরকারের রাবার ড্যাম প্রকল্প চালু হওয়ায় কৃষক মৎসজীবি সহ নিম্নআয়ের লোকজন সহজেই উপকৃত হতে পারছে। এর ফলে কৃষি ও মৎস খাতে বাড়তি উৎপাদন সম্ভব হচ্ছে। তার মতে, রাবার ড্যাম প্রকল্প আরো সম্প্রসারন করে পাওয়ার পাম্প দিয়ে নদী সংলগ্ন খালের ভিতর পানি প্রবাহ বৃদ্ধি করা হলে অন্তত পঁাচ কিঃমিঃ এলাকার উর্বর জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে। এর জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিএমডিএ’র মাধ্যমে পরিকল্পনা গ্রহন করতে হবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান জানান, বিএমডিএ’র রাবার ড্যাম প্রকল্প কৃষক মৎসজীবি সহ নিম্ন আয়ের মানুষ উপকৃত হলেও কিছু কিছু এলাকার স্লুইসগেইট পুরাতন ও অকেজো হওয়ায় রাবার ড্যামে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই সব স্লুইস গেইট দিয়ে অতি সহজেই বিল এলাকায় পানি ঢুকে বিলের আবাদী জমি তলিয়ে যাচ্ছে। তিনি বাগমারা এলাকার অকেজো স্লুইস গেট গুলো সংস্কার করে নতুন গেইট নির্মাণ করে পানি প্রবাহ নিয়ন্ত্রন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কতৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন।

তার মতে, রাবার ড্যাম প্রকল্প সরকারের একটি যুগান্তকরী পদক্ষেপ। এই প্রকল্পকে পরিকল্পনার মাধ্যমে আরো সম্প্রসারন করা হলে শুস্ক মওসুমে আরো অনেক অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু