শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ভূমিকম্পে কাঁপলো এশিয়ার ৬ দেশ
নিউজ ডেস্ক!!
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২২, ১:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপলো এশিয়ার ৬ দেশ

সময় নিউজ বিডিঃ-  কয়েক ঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে কাঁপলো এশিয়ার অন্তত ছয়টি দেশ। শুক্রবার (২১ জানুয়ারি) ভারত-মিয়ানমার-বাংলাদেশ দিয়ে শুরু, এরপর একে একে যোগ হয়েছে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়াও।

এর মধ্যে সবচেয়ে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে জাপানে। বাংলাদেশ সময় শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় কিয়ুশু দ্বীপে আঘাত হানে এ ভূকম্পন। এতে রাস্তাঘাটসহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের পাঁচটি অঞ্চলে মানুষজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাথরধস, গাছ উপড়ে পড়া ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওইতা ও মিয়াজাকি এলাকার বেশ কিছু সড়ক শনিবার সকালেও বন্ধ ছিল।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৫ কিলোমিটার গভীরে। তবে এতে সুনামির আশঙ্কা দেখা যায়নি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ওই এলাকায় এখনো শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এতে পাথর বা ভূমিধস দেখা দিতে পারে। সবাইকে এগুলো থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

জাপানের মতো শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়াও। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূপদার্থবিদ্যা সংস্থার বরাতে চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশে শক্তিশালী এ ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল মেলোঙ্গুয়ান শহর থেকে ৩৯ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে।

তবে এই ভূমিকম্পেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার এশিয়ার আরেক দেশ ফিলিপাইনেও তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে দেশটিতে আঘাত হানে এ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের বাগাঙ্গা শহর থেকে ১১ কিলোমিটার দূরে ও কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১৩ কিলোমিটার গভীরে। এর প্রভাবেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশেও। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১২ মিনেটে আঘাত হানে এ ভূকম্পন।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আইজল শহর থেকে ১৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং মিয়ানমারের ফালাম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তরপূর্বে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে। উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে হলেও চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্বের এলাকাগুলোতে ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার