শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে, নিঃস্ব সাড়ে তিন কোটি মানুষ
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে, নিঃস্ব সাড়ে তিন কোটি মানুষ

নজিরবিহীন বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে বলে জানিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১১শ। গৃহহীন হয়েছেন প্রায় সাড়ে তিন কোটি। দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কায় দেশি ও বিদেশি সংস্থাগুলোর কাছে ত্রাণ সহায়তা চেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। খবর বিবিসির।

যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। স্মরণকালের ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্লাবিত দেশটির সিন্ধু ও পাঞ্জাবসহ একাধিক প্রদেশ। প্রতিদিনই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। বাড়ছে গৃহহীনের সংখ্যা। নজিরবিহীন এ বন্যায় বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে দেশটির অধিকাংশ নদ-নদীর পানি। এতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক; ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট ও সেতু। ফলে এক প্রকার ভেঙে পড়েছে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে পাকিস্তানজুড়ে এখন কেবলই হাহাকার। দেখা দিয়েছে খাদ্য ও পানির মারাত্মক সংকট।

পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, এ মুহূর্তে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ পানির নিচে বলে জানিয়েছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী। দেশটির পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এ ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার। এতে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় সাড়ে তিন কোটি মানুষ। সর্বত্রই দেখা দিয়েছে খাবার সংকট।

এক বাসিন্দা বলেন, বন্যায় মানুষ সর্বস্ব হারিয়েছে। তাদের ঘরবাড়ি, ফসলি জমি কিছুই আর অবশিষ্ট নেই। আমরা এরইমধ্যে প্রায় ৪৫ শতাংশ তুলা ও ধান হারিয়েছি। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মাঠে আছে। যদিও, সব জায়গায় তারা পৌঁছাতে পারছেনা। আর এ কারণে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ অনুমান করা সম্ভব হচ্ছেনা। তবে, এটি যে আমাদের আশঙ্কার চেয়েও কয়েকগুন ছাড়িয়ে গেছে তাতে কোন সন্দেহ নেই।

সোমবারও, সিন্ধ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এদিন করাচি ও চারসাদ্দা জেলার আশ্রয়কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি। এসময় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি তাদের খোঁজ খবর নেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশও দেন শাহবাজ।

বন্যায় বিপর্যস্ত বিভিন্ন দেশ, আফগানিস্তানে শতাধিক মৃত্যু
এছাড়াও, এদিন সিন্ধু প্রদেশের বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এ সময় ভয়াবহ বন্যায় পাকিস্তান মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত উল্লেখ করে বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ত্রাণ সহায়তা বাড়াতে দেশি ও বিদেশি সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার