বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯৫
মোঃ ফয়জুল আলম সুজন
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯৫

নিউজ ডেস্কঃ গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর দুই দফা বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৭৭৭ জন। নিখোঁজ রয়েছে ১২০ জনের বেশি মানুষ। বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজা কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর আল জাজিরা।

গাজার সরকারি মিডিয়া অফিস সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জাবালিয়া শরণার্থী শিবিরে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দুই দফার হামলায় সেখানে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বোমাবর্ষণে জাবালিয়া শরণার্থী শিবির ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন। আর সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে চালানো এই হামলা ‘যুদ্ধাপরাধ’ হতে পারে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছে। জাবালিয়ায় হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা জানা না গেলেও সংস্থাটি জানিয়েছে, গত ২৫ দিনে গাজায় সাড়ে ৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে শিশু হত্যা ও বন্দীর মতো কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে।

এদিকে জাবালিয়ায় হামলার ব্যাপারে বৃহস্পতিবার ইসরায়েল দাবি করেছে, হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এতে হামাসের অ্যান্টিট্যাংক মিসাইল ইউনিটের প্রধান মুহাম্মাদ আসার নিহত হয়েছেন। তিনি গাজাজুড়ে হামাসের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে এ খবরের ব্যাপারে হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার