বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
জাতিসংঘে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদ গ্রামীণ টেলিকমের
মো: ফয়জুল আলম সুজন
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতিসংঘে দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতিবাদ গ্রামীণ টেলিকমের

নিউজ ডেস্ক: জাতিসংঘের কাছে দেয়া সরকারের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে গ্রামীণ টেলিকম। শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়-চলতি বছরের ২১ এবং ২২ নভেম্বর বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশে মানবাধিকারের বিষয়ে জাতিসংঘের তিন রাপোর্টইয়ার-এর বক্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ লিপি সংবাদমাধ্যমে প্রেরণ করেছে। সংশ্লিষ্ট সংবাদটিতে উল্লেখ করা হয়েছে যে, “ড. মুহাম্মদ ইউনূসের মামলাটি তার মালিকানাধীন একটি কোম্পানীর শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার বিষয়ে আদালতের বিচারাধীন আছে।” তার মালিকানাধীন একটি কোম্পানী বলতে “গ্রামীণ টেলিকম”-কে বোঝানো হয়েছে। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জাতিসংঘের কাছে দেয়া সরকারের এই বিবৃতিতে আমাদেরকে নিয়ে মিথ্যা তথ্য দেয়ার জন্য আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে, গ্রামীণ টেলিকমসহ তার সৃষ্ট সকল প্রতিষ্ঠানের কোনো মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের কাছে নেই। প্রফেসর ইউনূস গ্রামীণ টেলিকমের অবৈতনিক চেয়ারম্যান। এর থেকে তিনি কোনো সম্মানী বা আর্থিক সুবিধা নেন না।

গ্রামীণ টেলিকম কোম্পানী আইন ১৯৯৪ এর ২৮ ধারা অনুযায়ী নিবন্ধিত নট ফর প্রফিট কোম্পানী। কোম্পানী আইন অনুযায়ী এর লভ্যাংশ বিতরণযোগ্য নয়। অলাভজনক কোম্পানী হওয়ায় এর অর্জিত মুনাফা বিতরণ করা হয় না। কারণ, এর কোনো শেয়ার হোল্ডার নেই।

এছাড়া দেশের ভিতরে বা বাহিরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানায় কোনো কোম্পানী অদ্যবধি প্রতিষ্ঠিত হয়নি।

সঠিক তথ্যটি জাতিসংঘকে জানিয়ে দেয়ার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার