বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
পরমাণু অস্ত্র চায় আফগানিস্তান!
মো: ফয়জুল আলম সুজন
প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরমাণু অস্ত্র চায় আফগানিস্তান!

নিউজ ডেস্ক: দুই দশকের দখলদার যুক্তরাষ্ট্রকে হটিয়ে গত দুই বছর ধরে আফগানিস্তান শাসন করছে সশস্ত্রগোষ্ঠী তালেবান। এখন পর্যন্ত প্রত্যাশার চেয়ে বেশ ভালোভাবেই পরিস্থিতি সামলে নিচ্ছে পশ্চিমা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই শাসকগোষ্ঠী। প্রভাবশালী এই সশস্ত্রগোষ্ঠীর রয়েছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধেও লড়াইয়ের ইতিহাস। ক্ষমতা সুসংহত করতে আঞ্চলিকভাবে শক্তিশালী এ গোষ্ঠীর মনোযোগ এখন পারমাণবিক বোমায়। ধারণা করা হচ্ছে শিগগিরিই গণবিধ্বংসী এই অস্ত্র অর্জন করতে যাচ্ছে তালেবান, তবে কীভাবে?

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে নিজেদের ক্ষমতা শক্তিশালী করতে পরমাণু অস্ত্রের খোঁজ করছে তালেবান সরকার। সাবেক আফগান সরকারের গোয়েন্দাপ্রধান রাহমাতুল্লাহ নাবিল এমন দাবি করেছেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা বিভাগের সাবেক এ প্রধান জানান, আধুনিক সামরিক শক্তির প্রতীক হিসেবে পারমাণবিক অস্ত্র অর্জনে উত্তর কোরিয়া, ইরান, চীন এবং রাশিয়াকে অনুসরণ করতে চায় তালেবান।

২০২১ সালের ১৫ আগস্ট পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মরিয়া হয়ে আছে। এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু অস্ত্র পাওয়ার সম্ভাবনা নিয়ে রাহমাতুল্লাহ নাবিল জানান, তালেবানের একটি দল পরমাণু অস্ত্রের মালিকান অর্জনে কাজ করে যাচ্ছে। হয়তো তারা এগুলো পাকিস্তান থেকে পাবে অথবা প্রকৌশলীদের দিয়ে অর্থের বিনিময়ে পরমাণু অস্ত্র তৈরি করিয়ে নিতে পারে। এমনটা হলে তা ভয়াবহ বিপর্যয়। আফগানিস্তানের পরিস্থিতির ওপর তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত হেরাত সিকিউরিটি ডায়ালগে অংশ নিয়ে এমনটা জানান তিনি।

যদিও সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞরা তালেবান কর্তৃক কৌশলগত পরমাণু অস্ত্র অর্জনের ক্ষমতা, সংযোগ বা প্রকৃত ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু রাহমাতুল্লা নাবিল বলেন, এমন সম্ভাবনা উপেক্ষা করা খুব বিপজ্জনক। তারা যুদ্ধাবাজ, তাদের ইচ্ছা আছে। অন্যরা কীভাবে এ ধরনের অস্ত্র অর্জন করেছে তা নিয়ে তারা আলোচনা করছে। বর্তমানে তারা যে মনোযোগ আকর্ষণ করছে সামনে তাদের আরও মনোযোগ প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট এই আফগান কর্মকর্তা তালেবানকে সন্ত্রাসীগোষ্ঠী সম্বোধন করে জানান, গত দুই বছরে তালেবান কৌশলগত গভীরতা অর্জন করেছে। তাদের হাতে ন্যাটোর সর্বাধুনিক অস্ত্র রয়েছে। এমনকি তাদের কাছে অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম ও নজরদারি ব্যবস্থা রয়েছে। এগুলো তারা আফগান জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। বর্তমান বিশ্ব তালেবানের সামরিক কার্যক্রমের ওপর তেমন গুরুত্ব দিচ্ছে না দাবি করে রাহমাতুল্লা নাবিল সতর্ক করে বলেন, এর জন্য ভবিষ্যতে মূল্য দিতে হতে পারে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার