বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজা শরণার্থীদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ শুরু
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৪, ৫:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজা শরণার্থীদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ শুরু

নিউজ ডেস্কঃ রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ বলেছেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য যা কিছু সম্ভব তার সবই করবে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্র। চেচনিয়ায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বাসভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার (১০ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি। খবর আরটি ইন্টারন্যাশনাল।

রমজান কাদিরভ বলেন, অত্যান্ত আনন্দের সঙ্গে আমি গাজার আশ্রয় গ্রহণকারী লোকজনকে জানাচ্ছি, খুব শিগগিরই তারা বসবাসের জন্য ঘরবাড়ি পাবেন। আমরা তাদেরকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাব।

খবরে বলা হয়, আঞ্চলিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই আবাসিক প্রকল্প নির্মাণের তহবিল যোগান দিয়েছে। এ প্রকল্পে ৩৫টি অ্যাপার্টমেন্টের পাঁচটি ব্লক নির্মাণ করা হবে। ভবনগুলো হবে স্কুল-নার্সারির কাছাকাছি অবস্থানে।

এছাড়া আবাসিক প্রকল্পে বসবাসকারী গাজার প্রতিটি পরিবারের জন্য এক লাখ রুবল বা এক হাজার ১২০ ডলার করে দেওয়া হবে। এই অর্থের যোগান দেবে চেচনিয়ার আঞ্চলিক সরকার।

চেচনিয়া প্রজাতন্ত্রের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার জন্য মানবিক সহায়তা এবং উদ্বাস্তুদের জন্য বাসভবন নির্মাণ করতে এ পর্যন্ত তারা ১৪ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ দিয়েছেন।

উল্লেখ্য, গাজা থেকে এ পর্যন্ত ২০০ ফিলিস্তিনি চেচনিয়ায় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৩০ জনকে স্থানীয় স্বাস্থ্য সংস্থায় চাকরি দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে। এ হামলায় এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে। বিশ্বজুড়ে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানানো হলেও ইসরায়েল জানিয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তাদের এ হামলা চলবে। তবে যুক্তরাষ্ট্র তাদের জানিয়েছে, হামাসকে পুরোপুরিভাবে নির্মূল করা কখনোই সম্ভব হবে না।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার