বুধবার ● ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
কুয়াকাটায় বাবার স্বপ্নপূরন করতে হেলিকপ্টারে বরযাত্রা, উৎসুক জনতার ভীড়।।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় বাবার স্বপ্নপূরন করতে হেলিকপ্টারে বরযাত্রা, উৎসুক জনতার ভীড়।।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় হেলিকপ্টারে ছেলের বরযাত্রা করিয়েছেন মানিক মিয়া নামের এক বাবা। আজ শনিবার দুপুরে তার বাড়ির পাশে খোলার মাঠে এ হেলিকপ্টারটি এসে পৌছায়। নিজের স্বপ্ন পূরনে হেলিকপ্টারে বরযাত্রা করেছেন বলে জানান মানিক মিয়া।
হেলিকপ্টারটি তার বাড়ির পাশে অবতরনের আগেই বরযাত্রা দেখতে ভীড় করে শত শত উৎসুক জনতা। এর আগে গত শুক্রবার কুয়াকাটা পৌর শহরের মানিক মিয়ার ছেলে ডা.তৌফিকুল ইসলাম রনির সঙ্গে শরীয়তপুরের জাজিরা এলাকার ব্যাংকার নুরুজ্জামান বেপারীর জ্যেষ্ঠ কন্যা ডা. নীলিমা আফরিন নওমীর বিবাহ হয়। তারা দুজন ঢাকার বেসরকারী শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। গতকাল শুক্রবার নুরুজ্জামান বেপারীর বাড়িতে কনে নিয়ে আসতে যান মানিক মিয়া সহ তার আত্মীয় স্বজনরা। পরে আজ হেলিকপ্টার যোগে ছেলে এবং পুত্র বধুকে বাড়িতে নিয়ে আসেন।
বর ডা. তৌফিকুল ইসলাম রনি জানান, আমার বাবার স্বপ্ন ছিল আমি ডাক্তার হবো বাবার স্বপ্ন পূরন করতে সক্ষম হয়েছি আল্লার রহমতে। তাই বাবা আমাকে হেলিকপ্টারে করে বিবাহ করিয়েছে। বাবাকে ধন্যবাদ জানাই সাথে সাথে দিনটি আমার জীবনের একটি স্বরনীয় দিন।
কনে ডা. নীলিমা আফরিন নওমী জানান, গত কালকে আমার স্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আমাদের বাড়িতে গিয়েছিল আমাকে নিয়ে আসতে। আমরা আসতে পারিনি আজকে আমার শ্বশুর আমাদের হেলিকপ্টারে নিয়ে আসছে। আমার পরিবার ও এলাকার মানুষ অনেক খুশী।
কুয়াকাটা হোটেল রনির স্বত্বাধিকারী মানিক মিয়া বলেন, আমার ছেলে ছোটবেলা থেকে অনেক মেধাবী। যখন পঞ্চম শ্রেণীতে খুব ভালো রেজাল্ট করে তখন আমি স্বপ্ন বুনেছিলাম ছেলেকে ডাক্তার বানাবো এবং ছেলে বউকে হেলিকপ্টারে নিয়ে আসবো। আজ আমার সপ্ন আজ সফল হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, আজকে হেলিকপ্টারে করে কুয়াকাটাতে এক নব দম্পতি এসেছে। আমার কাছে আইনশৃঙ্খলা বাহিনী এবং যেকোনো দুর্ঘটনা রক্ষার্থে সহযোগিতা চেয়েছে আমি ওখানে পুলিশ পাঠিয়ে তাদেরকে সহযোগিতা করেছি।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু