বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাংলাদেশের সমর্থন
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাংলাদেশের সমর্থন

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ।

এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গাজায় মানবিক বিপর্যয়ের যে বিষয়টি উন্মোচিত হয়েছে তা অবসানের লক্ষ্যে সাময়িক ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ দৃঢ় পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন।’

সম্প্রতি ইসরায়েলের পক্ষে জার্মানির সমর্থন দেওয়ার বিষয়টিতে নামিবিয়ার তীব্র সমালোচনার মুখে বেশকিছু দেশ জানায় যে, তারা জাতীসংঘের শীর্ষ আদালতের এই মামলায় হস্তক্ষেপ করবে। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে অবস্থান নেওয়া এসব দেশের পাশে নতুন করে যুক্ত হলো বাংলাদেশের নাম। খবর আলজাজিরার।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হওয়ার পর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ওয়াসেল আবু ইউসেফ বলেছেন, গাজা উপত্যকার যুদ্ধের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম তীরেও বিস্তৃতি ঘটেছে সহিংসতার।

গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টা ধরে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান প্যালটেল জানিয়েছে, যোগাযোগ চালু করার চেষ্টার সময় তাদের দুই কর্মচারীকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, গতকাল রোববার (১৪ জানুয়ারি) গাজা যুদ্ধের ১০০তম দিনে ইসরায়েলি নৃসংশতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সারাবিশ্বে হয়েছে বিক্ষোভ। পর্তুগাল থেকে শুরু করে তুরস্ক, যুক্তরাজ্য থেকে শুরু করে পাকিস্তানেও রাস্তায় নেমে প্রতিবাদ জানায় হাজারো জনতা।

তবে গাজার খান ইউনিসে গতকাল রাতেও শোনা গেছে গোলাগুলির শব্দ। সেখানে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েলি ড্রোন হামলাও চালানো হয় সেখানে।

অধিকৃত পশ্চিম তীরে গতকাল রোববার সহিংস হামলায় পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রামাল্লাহর কাছে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করলে দুই কিশোর নিহত হয়। এছাড়া হেবরনের উত্তরে ও এইন আল সুলতান শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে হত্যা করা বাকীদের। এছাড়া পশ্চিম তীর জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার গ্রেপ্তার অভিযান।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার