বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজায় চলছে ইসরায়েলি হামলা
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় চলছে ইসরায়েলি হামলা

নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে ইতোমধ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের নিয়ন্ত্রণাধীন উপকূলীয় উপত্যকাটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সেখানকার অধিবাসীরা দিন পার করছে চরম মানবিক সংকটের মধ্য দিয়ে।

এদিকে, যুদ্ধ চলতে থাকলেও গাজার বেসামরিক নাগরিকদের জন্য ওষুধ সরবরাহ করার লক্ষ্যে ইসরায়েল হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। কাতার ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যস্থতায় এই চুক্তি করা হয়। অন্যদিকে, হামাসের প্রতি সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইরান ও তার মিত্রদের ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার বেগ বেড়ে যাওয়ায় আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাকে কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। খবর এএফপির।

জাতিসংঘ জানিয়েছে, এই যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজার ২৪ লাখ মানুষের মধ্যে প্রায় ৮৫ শতাংশ লোকজন বাস্তুচ্যুত হয়েছে। এসব লোকজনের বেশির ভাগেরই ঠাঁই হয়েছে আশ্রয় শিবিরে আর এখন তারা খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা নিতে রীতিমতো সংগ্রাম করছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজীরবিহীন হামলায় এক হাজার ১৪০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক লোক। এ ছাড়া হামাস ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এরপর হামাস-ইসরায়েল বন্দি বিনিময় হলেও এখনও ১৩২ জন ইসরায়েলি হামাসের হাতে বন্দি রয়েছে বলে অভিযোগ করে আসছে ইহুদি রাষ্ট্রটি।

হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় নির্বিচার বোমাবর্ষণ ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ২৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, গাজায় প্রচণ্ড শীতের মধ্যে লোকজন অবর্ণনীয় কষ্টের মধ্যে রয়েছে। উপত্যকাটির দক্ষিণে রাফা সীমান্তে অস্থায়ী তাঁবুতে বসবাসকারী লোকজন হিমশীতল রাতে ক্ষতিকর প্লাস্টিক পুড়িয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছে। জাবালিয়া শরণার্থী শিবির থেকে রাফায় পালিয়ে আসা ২৯ বছরের আব্দুল করিম মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি প্রতিদিন প্রার্থনা করি যেন আমি শহীদ হয়ে যাই। এই জীবনের চেয়ে মরে যাওয়াও অনেক ভালো।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার তারা ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা আরব সাগর থেকে হুতিদের জন্য পাঠানো ইরানি ক্ষেপণাস্ত্রের একটি চালান আটক করেছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার