মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/ গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু! পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর
কম্পিউটার ব্যবহারের পর পিসি বন্ধ করে রাখবেন, নাকি চালুই থাকবে?
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৪, ৬:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কম্পিউটার ব্যবহারের পর পিসি বন্ধ করে রাখবেন, নাকি চালুই থাকবে?

আইটি নিউজ ডেস্কঃ মোঃ ফয়জুল আলম সুজন, সহকারী আইটি ইঞ্জিনিয়ার, বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতাল।

 

কম্পিউটার ব্যবহারের পর পিসি বন্ধ করে রাখবেন, নাকি চালুই থাকবে? আপনার মনে যদি এমন প্রশ্ন এসে থাকে তবে আপনার প্রশ্নের উত্তর এখানে দেখে নিন। কম্পিউটার চালু কিংবা বন্ধ রাখা, দুইয়েরই সুবিধা-অসুবিধা রয়েছে। এখন আপনি কোনটি করবেন, তা নির্ভর করে আপনার পছন্দের ওপর। কেউ কেউ মনে করেন, কম্পিউটার শাট ডাউন করা পিসির জন্য ক্ষতিকর। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কম্পিউটার সঠিক নিয়মে শাট ডাউন করতে পারলে তাতে ক্ষতির কিছু নেই, বরং উপকারী।

সারাদিন চালানোর পর আপনি নির্দ্বিধায় আপনার কম্পিউটার প্রতি রাতে বন্ধ করতে পারেন। তবে নিশ্চয়ই যা তা ভাবে বন্ধ করবেন না। কম্পিউটারে শাট ডাউন করার নির্দিষ্ট অপশন আছে, সেটা ব্যবহার করে এটা বন্ধ করতে হবে। সরাসরি ইউপিএস অফ করে নয়, কিংবা প্লাগ টেনে খুলে ফেলেও নয়।

ব্যবহারের পর সঠিকভাবে কম্পিউটার বন্ধ করা আপনার যন্ত্রের জন্য খুবই ভালো। প্রথমত এবং সর্বাগ্রে, বন্ধ অবস্থায় এটি আপনার বিদ্যুত অপচয় করছেনা। এছাড়া আপনাকে কম্পিউটারের কিছু অপ্রত্যাশিত সতর্কবাতাযুক্ত শব্দ আপনাকে বিরক্ত করছেনা।

আবার সবসময় চালু কম্পিউটারের সুবিধাও আছে। একটি চলমান কম্পিউটার সার্ভারের মত কাজ করতে পারে। বিভিন্ন ব্যাকআপ বা স্ক্যানিংয়ের কাজ করতে পারে। আপনি প্রতিনিয়ত বন্ধ করবেন নাকি করবেন না সম্পূর্ন আপনার উপর নির্ভর করে। চলুন দেখে নেই বন্ধ করা বা না করার সুবিধা অসুবিধাগুলো।

প্রতিদিন কম্পিউটার বন্ধ করার সুবিধা-

* বিদ্যুতের অপব্যবহার রোধঃ কম্পিউটার, বিশেষ করে ডেস্কটপ চালাতে বেশ ভালই বিদ্যুতের দরকার হয়। কম্পিউটার বন্ধ করার ফলে এই অতিরিক্ত বিদ্যুত খরচ হবেনা আর আপনার বিদ্যুত বিলও কম আসবে।

* অস্থায়ী সিস্টেমের সমস্যাঃ অস্থায়ীভাবে আপনার সিস্টেমের কোনো সমস্যা হতেই পারে যা বেশিরভাগ সময় রিবুট (রিস্টার্ট) দিলে সমাধান হয়ে যায়।

* স্লো হওয়া থেকে রক্ষাঃ একটানা অনেক সময় কম্পিউটার ব্যবহার করলে এটা ধীরগতির হয়। বন্ধ করে পুনরায় চালু করলে কম্পিউটারের স্বাভাবিক গতি আবার ফিরে আসে।

* শব্দ থেকে মুক্তিঃ আপনার কম্পিউটার যদি চালু থাকে, তাহলে এর ফ্যান শব্দ করতে পারে যা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। এছাড়া বিভিন্ন সতর্কবার্তা তো আছেই। শাট ডাউন করে দিলে আর এই সমস্যা থাকেনা।

* স্থায়িত্বঃ কম্পিউটারের সীমিত ব্যবহার আপনার যন্ত্রটিকে আরো দীর্ঘস্থায়ী করে।

প্রতিদিন কম্পিউটার বন্ধ করার অসুবিধা

* স্টার্টাপ টাইমঃ প্রতিনিয়ত শাট ডাউন আর বুট আপ চক্র কোনো কোনো ক্ষেত্রে অসুবিধাজনকও মনে হতে পারে। আপনার পিসি স্টার্ট নিতে প্রতিবার কিছুটা সময় নিবে। আর যদি কোনো ফাইল সেইভ না করেই পিসি বন্ধ করে ফেলেন তাহলে ঐ ফাইল ফিরে পাবার সম্ভাবনা কম, যদিনা এটা অনলাইনে থাকে কিংবা রিকভারি অপশন থাকে।

* বিদ্যুৎ ব্যবহারঃ আপনার পিসি অন রাখার কারণে বিদ্যুৎ ব্যবহার হয়, এটা সত্যি। যদি এমন হয় যে, ল্যাপটপে চার্জ কম আছে, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আবার পিসি কাজে লাগবে, এমন অবস্থায় ল্যাপটপটি বন্ধ না করে বরং স্লিপ বা হাইবারনেট মুডে রাখা ভালো, কারণ একবার বন্ধ হয়ে আবার স্টার্ট নিতেও পিসির বেশ খানিকটা বিদ্যুৎ দরকার পড়ে, যা পুরোপুরি বন্ধ রাখার কারণে সাশ্রয়কৃত বিদ্যুতের পরিমাণের থেকে বেশি হয়ে যেতে পারে।

আপনি যদি কম্পিউটার বার বার শাট ডাউন করতে না চান, এবং লম্বা সময় নিয়ে পিসিতে বিভিন্ন প্রজেক্টের কাজ করেন, তাহলে পিসি হাইবারনেট করে রাখলে কিছুটা সময় বাঁচাতে পারেন। এতে কোন অর্ধসমাপ্ত ফাইল মুছেও যাবেনা এবং আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে পারবেন। পিসি পুনরায় চালু করতে সময়ও কম লাগবে। আর যদি সময় করে প্রতিবার পিসি স্বাভাবিক নিয়মে শাট ডাউন করে রাখেন, তাহলে সবচেয়ে ভাল হয়। অবশ্য, প্রয়োজনের সময় ল্যাপটপের চার্জ কম থাকার ব্যাপারটিও মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে অল্প সময়ের জন্য হাইবারনেট বা স্লিপ মুডে রাখতে পারেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট   ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, এক ব্যক্তির কারাদণ্ড   ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ