বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
জার্মানিতে অভিবাসীদের সুযোগ
মো: ফয়জুল আলম
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জার্মানিতে অভিবাসীদের সুযোগ

নিউজ ডেস্কঃ নাগরিকত্ব আইন আরও সহজ করছে জার্মানি। এতে আগের তুলনায় আরও কম সময়ে নাগরিকত্ব পাবেন অভিবাসীরা। শুধু তাই নয়, দ্বৈত নাগরিকত্বের উপর নিষেধাজ্ঞাও তুলে নিতে নতুন আইন অনুমোদন করেছেন জার্মান পার্লামেন্ট। খবর আল জাজিরা ও বিবিসির।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্যুলজের নেতৃত্বাধীন সামাজিকভাবে উদারপন্থী জোট নাগরিকত্ব বিষয়ে নতুন বিলটি পার্লামেন্টে উত্থাপন করে। পরে শুক্রবার সেটি ৩৮২-২৩৪ ভোটে পাস হয়। ভোটদানে বিরত ছিলেন ২৩ আইনপ্রণেতা।

নতুন আইনে জার্মানিতে বর্তমানে আট বা ছয় বছরের পরিবর্তে পাঁচ বছর বা তিন বছর দেশটিতে অবস্থানের মাথায় নাগরিকত্ব পাবেন অভিবাসীরা।

অর্থাৎ, জার্মানিতে পাঁচ বছর ধরে বসবাস করছেন, এমন বিদেশিরা ইচ্ছে করলে জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আগে আট বছর সময় লাগত। এছাড়া অভিবাসীদের জার্মান সমাজে অন্তর্ভুক্ত হওয়ার ‘বিশেষ যোগ্যতা’ অর্জন করলেই নাগরিকত্ব মিলবে তিন বছরে।

এছাড়া জার্মানিতে জন্ম নেওয়া প্রবাসীদের সন্তানরা স্বয়ংক্রিয়ভাবেই নাগরিক হয়ে উঠবে। যদি তার মা-বাবার যেকোনো একজন বৈধভাবে অন্তত পাঁচ বছর ধরে দেশটির বাসিন্দা হয়ে থাকেন। এক্ষেত্রে সময় আট বছর থেকে কমানো হয়েছে।

দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে প্রথাগতভাবে শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের জন্য এতদিন সুযোগ ছিল। এখন থেকে যেকোনো দেশ থেকে আসা একজন অভিবাসী, দ্বৈত পাসপোর্ট রাখার সুযোগও পাবেন নতুন আইনে।

নতুন নাগরিকত্ব আইনকে স্বাগত জানিয়ে চ্যান্সেলর শ্যুলজ বলেছেন, এই আইনটি তাদের জন্য যারা জার্মানিতে দশকের বেশি সময় ধরে বসবাস ও কাজ করছেন।

তিনি বলেন, নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে যারা জার্মানিতে কয়েক দশক ধরে বসবাস করেছেন আমরা সবাইকে বলছি, আপনি জার্মানির একজন গর্বিত বাসিন্দা।

শ্যুলজ সরকারের নতুন নাগরিকত্ব আইনের সমালোচনা করেছে প্রধান বিরোধী জোট মধ্য-ডান ব্লক। তাদের মতে, নতুন আইন জার্মান নাগরিকত্বকে সস্তা বানিয়ে দেবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার