বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ফিলিস্তিনি পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ চান নেতানিয়াহু!
মো: ফয়জুল আলম
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ চান নেতানিয়াহু!

নিউজ ডেস্কঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ফের নাকচ করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি শনিবার আবারও জোর দিয়ে বলেছেন, সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। এই শর্তটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিপরীত। খবর বিবিসি ও আল জাজিরার।

ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে গত তিন মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত গাজা উপত্যকায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ৮৫ ভাগ মানুষ উদ্বাস্তু হয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলের ওপর গাজায় যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জোর দিচ্ছে ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

তবে বরাবরই বিষয়টি নাকচ করে আসছে ইসরায়েলি সরকার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে নেতানিয়াহুকে চাপ দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক ফোন কলে নেতানিয়াহুর সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যত নিয়ে কথা করেন।

যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ‘দুই-রাষ্ট্র সমাধান’ নামে পরিচিত ইসরায়েলের পাশাপাশি একটি ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

প্রায় এক মাসের মাথায় নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান এখনও সম্ভব।

বাইডেন এও বলেছেন, অনেক ধরনের দ্বি-রাষ্ট্র সমাধান রয়েছে। অনেক দেশ আছে যারা জাতিসংঘের সদস্য যারা… তাদের নিজস্ব সামরিক বাহিনী নেই।

বরাবরের মতো নেতানিয়াহু তার সরকারের ওপর মার্কিন চাপ অস্বীকার করলেন। বাইডেনের ফোনালাপ নিয়ে শনিবার তেলআবিবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু তার অবস্থানে আরও অটলতা দেখান।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন।

নেতানিয়াহু বলেন, গাজায় হামাসকে নির্মূল করার পর ইসরায়েল অবশ্যই গাজার ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে, যাতে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। ইসরায়েলের ভবিষ্যত নিরাপত্তার কারণেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করেন নেতানিয়াহু।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সর্বশেষ হস্তক্ষেপ ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিভেদকে গভীর করে তুলেছে। হোয়াইট হাউস স্বীকার করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার ‘স্পষ্টভাবেই বিষয়টিকে ভিন্ন চোখে দেখছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার