বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
আফগানিস্তানে রুশ বিমান বিধ্বস্ত, ৪ জন জীবিত উদ্ধার
মো: ফয়জুল আলম
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৪, ১১:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে রুশ বিমান বিধ্বস্ত, ৪ জন জীবিত উদ্ধার

নিউজ ডেস্কঃ উত্তর-পূর্ব আফগানিস্তানের বাদাখশান প্রদেশে ২১ জানুয়ারি, রোববার একটি রাশিয়ান বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ৬ জন যাত্রীর মধ্যে পাইলটসহ ৪ চারজনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছে তালেবান প্রশাসন। তবে অন্য দুই যাত্রীর অবস্থা এখনও স্পষ্ট নয়।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে পোস্ট করা একটি বিবৃতিতে বলেছেন, বাদাখশান প্রদেশে নিখোঁজ হওয়া বিমানটি কুফ আব জেলার আরুজ কোহ এলাকায় পাওয়া গেছে। পাইলটসহ বিমানের ৪ জন আরোহীকে জীবিত উদ্ধার করা গেছে। তবে অপর দুই জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

এদিকে তালেবান প্রাদেশিক সরকারের দুইজন কর্মকর্তা জনিয়েছেন, জীবিত ৪ জন যাত্রী এখন তালেবান প্রশাসনের কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তারা উল্লেখ করেছেন, অপর দুই যাত্রী মারা গেছেন। তবে এটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

রাশিয়ান ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি (রোসাভিয়াতসিয়া) জানিয়েছে, বিধ্বস্ত রাশিয়ান ফ্যালকন-১০ বিমানটি স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দল খুঁজে পেয়েছে।

এর আগে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, বিমানটি একটি চার্টার ফ্লাইট ছিল। ৬ জন আরোহী নিয়ে এটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল।

উল্লেখ্য, রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ফ্রান্সের তৈরি একটি ড্যাসাল্ট ফ্যালকন-১০ ছিল। এটি রাশিয়ায় নিবন্ধিত ছিল। ২০ জানুয়ারি, শনিবার সন্ধ্যায়  বিমানটি আফগানিস্তানের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার