বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
৭ অক্টোবরের হামলার ব্যাখ্যা দিলো হামাস
মো: ফয়জুল আলম
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৭ অক্টোবরের হামলার ব্যাখ্যা দিলো হামাস

নিউজ ডেস্কঃ গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামলাকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে। তারা স্বীকার করেছে, ওই দিনের হামলায় কিছু ‘ত্রুটি’ ছিল। তবে তাদের টার্গেট ছিল কেবল ইসরাইলি সৈন্য এবং অস্ত্র বহনকারী ব্যক্তিরা।

রোববার ১৬ পৃষ্ঠার ওই ব্যাখ্যা প্রকাশ করে হামাস। ‘আওয়ার ন্যারেটিভ’ নামের ওই প্রতিবেদনে তারা জানায়, ৭ অক্টোবরের ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের অপ্রত্যাশিত হামলার প্রেক্ষাপট এবং পদ্ধতি নিয়ে ‘ব্যাখ্যা’ দিতে চায় তারা।

ওই হামলার পর এটাই হামাসের প্রথম প্রকাশ্য মন্তব্য। হামাস জানায়, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের সকল ষড়যন্ত্র মোকাবেলায় এটি ছিল একটি প্রয়োজনীয় ও স্বাভাবিক প্রতিক্রিয়া।’

আল জাজিরার হিসাব অনুযায়ী, হামাস যোদ্ধারা ৭ অক্টোবর গাজার দক্ষিণ সীমান্ত প্রাচীরের আশপাশের এলাকায় ঢুকে পড়ে। ওই হামলায় অন্তত ১,১৩৯ জন নিহত হয়। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এছাড়া হামাস যোদ্ধারা প্রায় ২৪০ জনকে আটক করে গাজায় নিয়ে আসে।

ইতোমধ্যেই নভেম্বরের সাত দিনের যুদ্ধবিরতির সময় প্রায় ১০০ জনকে মুক্তি দেয়া হয়েছে। এর বিনিময়ে ইসরাইলি কারাগারে আটক প্রায় ৩০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়।

ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, হামাস যোদ্ধারা ওই হামলার সময় নির্যাতন, ধর্ষণ, অঙ্গহানিসহ যুদ্ধাপরাধ করেছে। হবে হামাস যৌন সহিংসতা বা অঙ্গহানির মতো অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

হয়তো কিছু ত্রুটি ছিল

হামাসের প্রতিবেদনে বলা হয়, তাদের টার্গেট ছিল ইসরাইলি সামরিক স্থাপনাগুলো। তারা চাচ্ছিল, ইসরাইলি সৈন্যদের বন্দী করতে। তাদের পরিকল্পনা ছিল, এতে করে ইসরাইলি কারাগারগুলোতে আটক হাজার হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি করতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে।

গ্রুপটি জানায়, বেসামরিক লোকদের ক্ষতি করা এড়াতে হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড ‘ধর্মীয় ও নৈতিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রতিবেদনে বলা হয়, ‘বেসামরিক লোকদের ওপর কোনো হামলা হয়ে থাকলে তা হয়েছে দুর্ঘটনাক্রমে এবং তা হয়েছে দখলদার বাহিনীর সাথে সংঘর্ষের প্রেক্ষাপটে।’

হামাস আরো জানায়, ওই হামলায় ‘হয়তো কিছু ত্রুটি হয়েছে।’ তবে তা হয়েছে ‘ইসরাইলি নিরাপত্তা বাহিনী, সামরিক ব্যবস্থার দ্রুত পতনের ফলে এবং গাজার কাছাকাছি এলাকার সৃষ্ট গোলযোগের কারণে।’

হামাসের প্রতিবেদনে আরো বলা হয়, ‘বিভ্রান্তি থাকায় অনেক ইসরাইলি নিহত হয়েছে ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশে হাতে।’

ওই হামলার পর ইসরাইল গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহদের বেশির ভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনি কর্মকর্তা এবং মানবাধিকার গ্রুপগুলো গাজায় যুদ্ধাপরাধ চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে।

ফিলিস্তিনি রাষ্ট্রপ্রতিষ্ঠায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্বীকৃতির ব্যাপারে হামাস জানায়, ‘আমরা জোর দিয়ে বলছি যে ফিলিস্তিনিদের তাদের ভবিষ্যত নির্মাণ এবং অভ্যন্তরীণ বিষয়াদি নির্ধারণ করার সক্ষমতা রয়েছে।

হামাসের প্রতিবেদনে বলা হয়, তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার ‘দুনিয়ার কোনো পক্ষের নেই।’

প্রতিবেদনটিতে হামলার কারণগুলোও তুলে ধরা হয়েছে। এত ইসরাইলের বসতি নির্মাণ, ফিলিস্তিনি ভূমিকে ইহুদিকরণ এবং ২০০০ সাল থেকে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার কথা বলা হয়।

সূত্র : আল জাজিরা

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার