মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজার যুদ্ধ ও কষ্ট বন্ধের ক্ষমতা নেই
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজার যুদ্ধ ও কষ্ট বন্ধের ক্ষমতা নেই

নিউজ ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আমার সবচেয়ে খারাপ হতাশা হলো, গাজা যুদ্ধ শেষ করার ক্ষমতা আমার নেই। গাজার চলমান যুদ্ধ এবং সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করে এ মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ যুদ্ধ বন্ধে বিশ্ব ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বড় হতাশা হলো- এত বড় আকারের একটি দুর্ভোগ দেখেও আমি কিছু করতে পারছি না। কঠিন হলেও চরম বাস্তবতা হচ্ছে- এটি বন্ধ করার ক্ষমতা, থামানোর ক্ষমতা আমার নেই। মানুষের জন্য হলেও আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে মানতে বাধ্য করতে আমরা ব্যর্থ হয়েছি।

গুতেরেছ বলেন, আমি আমার আওয়াজ তুলতে পারি, মাঝে মাঝে ঐকমত্য তৈরির চেষ্টা করতে পারি এবং সেটা করিও। কিন্তু অন্য সবাইকেও সেই ঐকমত্যে যোগ দিতে হবে। এ সংঘাতের অবসান ঘটাতে বা অন্ততপক্ষে মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে বাধ্য করার ক্ষমতা না থাকা আমার জন্য চরম হতাশার একটি কারণ।

এর আগে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভিত্তিতে ‘দ্বিরাষ্ট্র সমাধান’কে ইসরায়েলের পক্ষ থেকে প্রত্যাখ্যান করাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন গুতেরেছ। এর ফলে গাজায় সংঘাত দীর্ঘায়িত হবে মন্তব্য করে তিনি বলেন, এটা কেবল উগ্রপন্থীদের উৎসাহিত করবে এবং সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করবে।

বছরের অগ্রাধিকারভিত্তিক এজেন্ডাগুলো তুলে ধরে গুতেরেস সতর্ক করে বলেন, যদি ইসরায়েল রাফাহতে তার হামলা সম্প্রসারণ করতে যায়, তাহলে বড় ধরনের ট্রাজেডি ঘটতে পারে। কারণ সেখানে ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে, যাদের যাওয়ার কোনো জায়গা নেই। তাদের কোনো বাড়ি নেই, তাদের কোনো আশাও নেই। গুতেরেস অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি, জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানে বাস্তব, দৃশ্যমান ও মজবুত পদক্ষেপের আহ্বান জানান।

তিনি বলেন, আমি সর্বদা ইসরায়েলের শান্তি ও নিরাপত্তায় বসবাসের অধিকারের শক্তিশালী সমর্থক। তবে একই সঙ্গে আমি ফিলিস্তিনিদের জন্য তাদের নিজস্ব রাষ্ট্র এবং তাদের আত্মনিয়ন্ত্রণকে স্বীকৃতি এবং দখলদারিত্বের অবসানের জন্য কাজ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

গুতেরেস এ সময় আবারও হামাসের ৭ অক্টোবরের ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের পাল্টা হামলাকে গাজায় ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তি হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলি নেতৃবৃন্দ বলছেন, তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে লড়াই করছে না, তারা হামাসের সঙ্গে লড়াই করছে। কিন্তু তাই যদি হয় তাহলে কিভাবে গাজার প্রায় ২৮ হাজার লোক নিহত হয়েছে। কিভাবে জনসংখ্যার ৭৫ শতাংশ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে।

এ সময় গুতেরেস আইসিজের দেওয়া রায়ের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেছেন, এ বিষয়ে এ ধরনের রায়ই ঠিক আছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার