মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রাফায় বিমান ও স্থল হামলা ইসরায়েলের, নিহত ৫০
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাফায়  বিমান ও স্থল হামলা ইসরায়েলের, নিহত ৫০

নিউজ ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলে উদ্বাস্তুদের তাঁবুর শহর রাফায় একযোগে বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ভোরে ঘুমন্ত উদ্বাস্তুদের ওপর এ হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত এবং আরও শতাধিক লোক আহত হয়েছেন। খবর আল জাজিরা ও রয়টার্সের।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্বের চাপ ও হুঁশিয়ারি সত্ত্বেও রাফাহ শহরে হামলা চালালো ইসরায়েলি সামরিক বাহিনী। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার মধ্যরাত পেরুনোর মাত্রই হামলা শুরু করে ইসরায়েল। ভোর পর্যন্ত চলে বোমা ও কামানের গোলা নিক্ষেপ।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ৫০ জনের মতো নিহত এবং আরও শতাধিক আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।

বাসিন্দারা জানিয়েছেন, হামলা শুরু হওয়ার সময় লাখ লাখ মানুষ ঘুমিয়ে থাকায় রাফাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা জানান, ইসরায়েলি বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধজাহাজ হামলায় অংশ নেয়। বোমা ও গোলায় দুটি মসজিদসহ কয়েক ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার টেলিফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বেসামরিক নাগরিকদের কথা বিবেচনা করে রাফাহ আক্রমণ না করার জন্য বলেছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন রাফায় আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়া ইসরায়েলের সামরিক অভিযান চালানো উচিত হবে না।

তবে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, রাফাহ অঞ্চলে হামাসের চারটি ব্যাটালিয়ন রয়েছে। সেগুলো ধ্বংস করার আগে অঞ্চলটি থেকে বেসামরিক মানুষদের খালি করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

অথচ বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার আগেই হামলা চালানো হলো। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে, দক্ষিণ গাজায় রাতে একটি ‘সিরিজ হামলা’ পরিচালনা করেছে তারা। তবে হামলা এখন বন্ধ রাখা হয়েছে।

ত্রাণ সংস্থাগুলো বলছে, রাফাতে হামলা হবে বিপর্যয়কর। এটি ইসরায়েলের সামরিক আক্রমণে বিধ্বস্ত উপত্যকার শেষ তুলনামূলকভাবে নিরাপদ স্থান। গাজার অন্যান্য এলাকা থেকে উদ্বাস্তু হয়ে ১৫ লাখের বেশি মানুষ অঞ্চলটিতে আশ্রয় নিয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার