মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কৃষকদের দিল্লি অভিযান ঘিরে উত্তপ্ত ভারত
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কৃষকদের দিল্লি অভিযান ঘিরে উত্তপ্ত ভারত

নিউজ ডেস্কঃ ভারতে নতুন করে কৃষকদের প্রতিবাদ, আন্দোলন শুরু হয়েছে। পাঞ্জাব-হরিয়াণা থেকে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি কৃষকদের দিল্লি চলো অভিযান ঘিরে দিল্লির অদূরে পাঞ্জাব-হরিয়াণা সীমান্ত ভারতীয় সময় ভোর থেকেই অশান্ত হয়ে ওঠে। ব্যাপক প্রস্তুতি নিয়েই কৃষকরা ভারতের রাজধানী শহরের দিকে এগোচ্ছেন।

ফসলের নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি নিয়ে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দিয়েছেন পাঞ্জাব, হরিয়ানাসহ একাধিক রাজ্যের কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চাসহ কৃষকদের ২০০টির বেশি সংগঠন এই দিল্লি চলো কর্মসূচির ডাক দিয়েছে। খবর এনডিটিভির

হাজার হাজার কৃষক ট্রাক্টরে চেপে দিল্লি চলো অভিযানে যোগ দিতে এসেছেন। দলে দলে কৃষক ব্যরিকেড ভেঙে তাদের পরিকল্পনা অনুযায়ী এদিন এগোতে চাইলে হরিয়াণা পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়, এর জেরে বেশ কিছু সংখ্যক কৃষক অসুস্থ হয়ে পড়েন। মূহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। কৃষক অভিযান প্রতিরোধে দিল্লির সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশের সংযোগকারী সব রাস্তা সোমবার ১২ ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত থেকে বন্ধ করে দেয় দিল্লি পুলিশ।

সিঙ্ঘু সীমান্ত, টিকরি সীমান্ত এবং গাজিপুরে রারারাতি গড়ে তোলা হয় অস্থায়ী জেল। প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় কৃষকেরা আইন-অমান্য যদি আইন অমান্য শুরু করেন তাহলে তাদের সেখানেই গ্রেফতার করে অস্থায়ী জেলে নিয়ে রাখা হবে।

রাজধানীমুখী বেশিরভাগ রাস্তায় বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। রাস্তায় বসানো হয় গজাল। মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধা সেনার প্রাচীর।

সূত্রের বরাত দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শুধু পাঞ্জাব থেকেই ১৫০০টি ট্র্যাক্টর, ৫০০ গাড়ি নিয়ে দিল্লি অভিযানে আসছেন কৃষকরা। গাড়িতে করে প্রায় ছয় মাসের খাবার নিয়ে আসছেন তারা। ফলে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে যে, তাহলে কি আরও একটি দীর্ঘ সময়ের কৃষক আন্দোলন দেখতে চলেছে দিল্লিসহ গোটা ভারত? ২০২০ সালে দিল্লির সীমানায় যে আন্দোলন শুরু করেছিলেন কৃষকেরা, সেই আন্দোলন ১৩ মাস ধরে চলেছিল।
ভারতীয় সংবামাধ্যমগুলো বলছে, এবারও কৃষকেরা সেই পথেই হাঁটতে পারেন বলে মনে করা হচ্ছে। তাই আগেভাগেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির সীমানা।

পাঞ্জাবের গুরদাসপুরের কৃষক হরভজন সিংহ বলেন, ‘সুচ থেকে হাতুড়ি, সব কিছু ট্রলিতে করে নিয়ে যাচ্ছি আমরা। ব্যারিকেড ভাঙার যন্ত্রও নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ছয় মাসের খাবার নিয়ে রওনা দিয়েছি। আমাদের সঙ্গে প্রচুর জ্বালানিও রয়েছে।’

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার