মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
পর্যটকদের ১০ ডলার ফি গুনতে হবে বালি দ্বীপে ঢুকতে
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পর্যটকদের ১০ ডলার ফি গুনতে হবে বালি দ্বীপে ঢুকতে

নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট বালি দ্বীপে প্রবেশের জন্য বিদেশী পর্যটকদের এখন থেকে ১০ ডলার প্রবেশ-ফি দিতে হবে। পর্যটন কর হিসেবে মূল্য বুধবার ভ্যালেন্টাইন্স ডে থেকেই কার্যকর হয়েছে।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ বিস্তৃত সমুদ্র সৈকত এবং সার্ফিং ঢেউয়ের পাশাপাশি এর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বের তাবত পর্যটকদের কাছে জনপ্রিয়। বেশ কিছু সুদৃশ্য মন্দিরও রয়েছে দ্বীপটিতে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় সারাবিশ্ব থেকে প্রায় ৫০ লাখ পর্যটক বালিতে গিয়েছেন। করোনা মহামারীর আগে বালির পর্যটন খাত থেকেই ইন্দোনেশিয়ার বার্ষিক জিডিপিতে প্রায় ৬০ শতাংশ যুক্ত হয়েছে।

বালিতে বিদেশী পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন অস্ট্রেলিয়ানরা। এরপর ভারত, চীন ও সিঙ্গাপুরের পর্যটকরা দ্বীপটি বেশি ভ্রমণে যান। প্রাদেশিক পরিসংখ্যান ব্যুরোর মতে, ২০২৩ সালে কেবল অস্ট্রেলিয়া থেকেই এক লাখ পর্যটক বালি গেছেন।

এখন পর্যটক আগমনে কিছুটা লাগাম টানতে চায় বালি কর্তৃপক্ষ। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের নানান অনিয়ম, অপকর্ম ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। সম্প্রতি বালির একটি হিন্দু মন্দিরের ভেতরে প্রকাশ্যে অস্ট্রেলিয়ান দম্পতির যৌন মিলনের ভিডিও প্রকাশ পেলে ঘটনাটি নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়।

যদিও কর্তৃপক্ষ বলছে, দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যেই নতুন শুল্ককর ধার্য করা হয়েছে। এখন থেকে বালিতে ঢুকতে বিদেশিদের, এমনকি ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চল থেকে আসা পর্যটকদেরও দেড় লাখ রুপিয়া (১০ ডলার) শুল্ক দিতে হবে।

ভ্রমণকারীদের দ্বীপটিতে আগমনের আগেই ‘লাভ বালি’ ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পরিশোধ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ শুল্ক আরোপের পাশাপাশি বালিতে বিদেশী পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে। অসংখ্য বিদেশি পর্যটক দ্বীপটিতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইন্দোনেশিয়ার বালি কর্তৃপক্ষ।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার