মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ভারতের বন্দরকর্মীরা ইসরায়েলিদের অস্ত্র জাহাজে তুলতে অস্বীকৃতি জানিয়েছে
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতের বন্দরকর্মীরা ইসরায়েলিদের অস্ত্র জাহাজে তুলতে অস্বীকৃতি জানিয়েছে

নিউজ ডেস্ক: ভারতের ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের কোনো অস্ত্রের চালান জাহাজে তুলতে অস্বীকৃতি জানিয়েছে। ফেডারেশন তার সদস্যদের ফিলিস্তিনে বা ইসরায়েলে সামরিক সরঞ্জাম বহনকারী কোনো জাহাজকে আর পরিচালনা না করার আহ্বান জানিয়েছে। এই শ্রমিক ফেডারেশন ভারতের ১১টি প্রধান বন্দরে ৩ হাজার ৫০০ জনেরও বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে।

১৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, তারা শ্রমিক সংগঠনের অংশ। গাজায় যুদ্ধ এবং নারী ও শিশুদের মতো নিরপরাধ মানুষকে হত্যার বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করে ওয়াটার ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন বলেছে, ‘এই যুদ্ধে নারী ও শিশুদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বোমা হামলায় নিহত শিশুদের অনেককেই তাদের বাবা-মায়েরাও চিনতে পারেনি। গাজার সর্বত্র অবিরাম বোমা বিস্ফোরিত হচ্ছে।’

ফেডারেশন জানিয়েছে, যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি বিবেচনা করে, ইউনিয়ন সদস্যরা সম্মিলিতভাবে সব ধরনের অস্ত্রবাহী কার্গো পরিচালনা করতে অস্বীকার করার সিদ্ধান্ত নিয়েছে। এসব অস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করার ক্ষমতা প্রদান করতে সহায়তা করে।

ভারতীয় এই বন্দর শ্রমিক ফেডারেশন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এটি যোগ করেছে, ‘দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন হিসাবে, যারা শান্তির জন্য প্রচারণা চালায় আমরা তাদের সঙ্গে আমাদের একাত্মতা ঘোষণা করছি।’

এর আগে অস্ট্রেলিয়া, স্পেন এবং বেলজিয়ামসহ আরও কয়েকটি দেশের বন্দর শ্রমিকরা অনুরূপ পদক্ষেপ নিয়েছিল। এই দেশগুলোর পরিবহন শ্রমিক ইউনিয়নগুলো তাদের সদস্যদের ইসরায়েলে পাঠানো সামরিক সরঞ্জাম জাহাজে তুলতে অস্বীকার করার আহ্বান জানিয়েছিল।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা বন্দরগুলোতে ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজগুলোকে আটকানোর চেষ্টা করে বিক্ষোভ করেছে।

১৮ ফেব্রুয়ারি, রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ৬৮ হাজার ৮৮৩ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার