মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
‘গোপনে সমাহিত না করলে কারাগারেই সমাহিত করা হবে নাভালনিকে’
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘গোপনে সমাহিত  না করলে কারাগারেই সমাহিত করা হবে নাভালনিকে’

নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক প্রয়াত অ্যালেক্সি নাভালনিকে গোপন স্থানে সমাহিত করার প্রস্তাব মেনে নিতে তার মাকে তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছে। অন্যথায়, নাভালনির মরদেহ আর্কটিক সার্কেল পেনাল কলোনিতেই সমাহিত করা হবে। এই তথ্য নাভালনির মুখপাত্র  কিরা ইয়ারমিশের বরাতে জানিয়েছে বিবিসি।

বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে বন্দি থাকা অবস্থায় গত শুক্রবার নাভালনির মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এদিকে নাভালনির মা অভিযোগ করেছেন, ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে, এমন সনদে স্বাক্ষর করতে তাকে বাধ্য করেছে কর্তৃপক্ষ।

কিন্তু নাভালনির স্ত্রী ইউলিয়া লাভালনায়ার দাবি, পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। যদিও ক্রেমলিন শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নাভালনির মৃত্যুর পর পশ্চিমাদের প্রতিক্রিয়াকে ‘উস্কানি’ হিসেবে দেখছে।

গত ১৬ ফেব্রুয়ারি নাভালনির মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন তিনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার।

ইয়ারমিশ জানিয়েছেন, বিরোধী এই নেতার মরদেহ কোথায় কিভাবে সমাহিত করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই। তাই এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে রাজি হননি নাভালনির মা লিউডমিলা।

মুখপাত্র বলেন, তার (নাভালনির মা) দাবি, আইনানুযায়ী তদন্তকারীরা যেন মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার দুইদিনের মধ্যে মরদেহ হস্তান্তর করে। দুইদিনের সেই আইনি বাধ্যবাধকতা শেষ হচ্ছে শনিবার।

ওই সাক্ষাতের বিষয়ে পরে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, অ্যালেক্সি নাভালনির অসাধারণ সাহস, দুর্নীতির বিরুদ্ধে এবং একটি মুক্ত ও গণতান্ত্রিক রাশিয়ার জন্য তার লড়াইয়ের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

নাভালনির স্ত্রী ও মেয়ের সঙ্গে সাক্ষাতের পরদিনই রাশিয়ার ওপর নতুন করে পাঁচ শতাধিক লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রধান কার্ড পেমেন্ট সিস্টেম, আর্থিক ও সামরিক প্রতিষ্ঠান এবং নাভালনির কারাদণ্ডের সঙ্গে জড়িত কর্মকর্তারাও রয়েছে।

নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সহকারী অর্থমন্ত্রী ওয়ালি আডিয়েমো রয়টার্সকে বলেছিলেন, ইউক্রেইন যুদ্ধ ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে জবাবদিহি করাতে চায় ওয়াশিংটন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার