সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজায় যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে অবশেষে পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। খবর আল জাজিরার।

পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন সরকারের বৈঠকে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শতায়েহ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) ১৮তম সরকারের প্রধান ছিলেন তিনি। ২০১৯ সালের মার্চে প্রেসিডেন্ট আব্বাসের অধীনে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শতায়েহ।

গাজায় ইসরায়েলের এক তরফা যুদ্ধ, গণহত্যা ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা চালানোর প্রতিবাদেই ইস্তফা দিলেন মোহাম্মদ শতায়েহ।

ইস্তফা দিয়ে শতায়েহ বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ, গণহত্যা ও খাদ্যের অভাব এবং পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন সহিংসতা বৃদ্ধির কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

শতায়েহ মনে করেন, ফিলিস্তিনের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য একটি নতুন সরকার ও নতুন রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

শতায়েহ বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষকে দখলদারিত্ব সত্ত্বেও ফিলিস্তিনি ভূমিতে একটি রাষ্ট্রকে মূর্ত করার সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ফিলিস্তিনের পশ্চিমতীরে মাহমুদ আব্বাসের সরকার থাকলেও গাজার নিয়ন্ত্রণ ছিল হামাসের হাতে। হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েই সেখানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

গাজায় যুদ্ধ–পরবর্তী ফিলিস্তিনকে পরিচালনার জন্য হামাসবিহীন একটি রাজনৈতিক কাঠামো দাঁড় করাতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

আবার ইসরায়েল সেটিও মানতে নারাজ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেবে বা গাজা শাসন করবে, তা চান না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

নেতানিয়াহু এরইমধ্যে গাজাসহ ফিলিস্তিনের পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহুর এমন পরিকল্পনায় সমর্থন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্টের উগ্রপন্থী সদস্যরা। এমন সময়ে পদত্যাগ করলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার