সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
দিল্লির জামা মসজিদের নতুন ইমাম ঘোষণা
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দিল্লির জামা মসজিদের নতুন ইমাম ঘোষণা

নিউজ ডেস্ক: শবে বরাতের পবিত্র রাতে ঐতিহাসিক দিল্লি জামা মসজিদের নতুন ইমাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে মসজিদে অনুষ্ঠিত দস্তরবন্দীর (পাগড়ি প্রদান) অনুষ্ঠানে বর্তমান শাহী ইমাম সৈয়দ আহমাদ বুখারি তার ছেলে সৈয়দ উসামা শাবান বুখারিকে মসজিদের চতুর্দশ শাহী ইমাম হিসেবে ঘোষণা করেন।

জামা মসজিদের নিয়ম অনুযায়ী, ইমাম জীবদ্দশাতেই পরবর্তী ইমামের নাম ঘোষণা করেন এবং সেই ইমামকে হতে হয় তারই বংশধর। সেই ঐতিহ্য মেনেই বর্তমান ইমাম তার ছেলেকে, যিনি বর্তমানে মসজিদের নায়েব ইমাম, উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন।

উসামা শাবান অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া দিল্লির মাদ্রাসা জামিয়া আরাবিয়া শামসুল উলূম থেকে তিনি ইসলামি শিক্ষাও সম্পন্ন করেন। তিনি ২০১৪ সালে জামা মসজিদের নায়েব ইমাম নিযুক্ত হন।

মুঘল সম্রাট শাহজাহান ১৬৫০ সালে দিল্লি জামা মসজিদের নির্মাণকাজ শুরু করেন। ১৬৫৬ সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর তিনি বুখারা নগরীর সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারিকে মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োগ করেন এবং তাকে “শাহী ইমাম” উপাধি দেন। সম্রাট শাহজাহানের নির্দেশ অনুযায়ী, এই মসজিদের ইমাম পদে বুখারি পরিবারের বংশধরদেরই নিয়োগ করা হবে।

বর্তমান শাহী ইমাম আহমাদ বুখারি সুস্থ থাকাকালীন উসামা শাবান নতুন ইমামের দায়িত্ব পালন করবেন না। তবে আহমাদ বুখারি অসুস্থ হলে, শারীরিকভাবে অক্ষম হলে অথবা ইন্তেকাল করলে উসামা শাবান মসজিদের ইমামের দায়িত্ব গ্রহণ করবেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার