সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজায় যুদ্ধ নিয়ে আলোচনা করতে ফ্রান্সে যাচ্ছেন কাতারের আমির
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ নিয়ে আলোচনা করতে ফ্রান্সে যাচ্ছেন কাতারের আমির

নিউজ ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছবেন। এই সফরে তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন। এর আগে ২৬ ফেব্রুয়ারি, সোমবার হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন তিনি।

শেখ তামিম হামাস ও ইসরায়েলের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করবেন এবং যুদ্ধবিরতির জন্য কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, এই সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ এবং অর্থনীতির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার একটি সুযোগ থাকবে। এর মাধ্যমে উভয় নেতা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এবং উন্নয়ন সহযোগিতা গভীর করার চেষ্টা করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধান হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি এবং গাজা উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা পুনরায় নিশ্চিত করবেন।

শেখ তামিমের নেতৃত্বে কাতারের একটি বড় মন্ত্রী ও অর্থনৈতিক প্রতিনিধি দল ফ্রান্সে যাচ্ছেন। ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পর এটিই হবে ফ্রান্সে শেখ তামিমের প্রথম রাষ্ট্রীয় সফর।

এদিকে হামাস প্রধানের সঙ্গে আলোচনার বিষয়ে কাতারের আমিরের কার্যালয় আমিরি দিওয়ান এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, হানিয়ার সঙ্গে আলোচনায় ফিলিস্তিনি উন্নয়ন এবং গাজায় একটি অবিলম্বে ও টেকসই যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কাতারের প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়েছে।

হামাসের একটি বিবৃতি অনুসারে, হানিয়া বলেছেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তার দল নমনীয়তা দেখিয়েছে। তিনি ফিলিস্তিনি শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি ‘গণহত্যা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে হামাসের সঙ্গে সম্ভাব্য জিম্মি-বন্দী বিনিময় চুক্তির বিষয়ে আলোচনার জন্য সোমবার রাতে একটি ইসরায়েলি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানিয়েছে, শেখ তামিম ১৯৬৭ সালের সীমানার উপর ভিত্তি করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ৪ মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ২৯ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার